Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কানেকটিকাটের বাংলাদেশিদের সহযোগিতা চাইলেন সিনেটর প্রার্থী কংগ্রেসম্যান খ্রীস মারফী

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: March 21, 2011 | 3:29 PM

বাংলা প্রেস (নিউইংল্যান্ড): আগামী ২০১২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচনে কানেকটিকাটের বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের সদস্য কংগ্রেসম্যান খ্রীস মারফী। গত ১৮ মার্চ শুক্রবার কানেকটিকাটের ড্যানবুরীতে আয়োজিত খ্রীস মারফীর সিনেট নির্বাচন সংক্রান্ত এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাংলাদেশিদের প্রতি এ আহবান জানান।

 

কংগ্রেসম্যান খ্রীস মারফী উপস্থিত বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন,গত নির্বাচনগুলোতে যেভাবে আপনাদের সাহায্য ও সহযোগিতা পেয়েছি আগামী ২০১২ সালের সিনেট নির্বাচনেও তেমন সহযোগিতা পাব বলে আশা করছি। তিনি আরও বলেন, বাংলাদেশিদের সকল প্রকার সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকব এবং বাংলাদেশিদের জন্য আমার দপ্তরের দ্বার উন্মুক্ত থাকবে। এছাড়াও যে কোন প্রয়োজনে বাংলাদেশিরা আমার সাথে টেলিফোনে বা সরাসরি যোগাযোগও করতে পারবেন।

 

যুক্তরাষ্ট্র কংগ্রেসের সাবেক কংগ্রেসম্যান জিম ম্যালোনী ও ড্যানবুরীর বাংলাদেশি ব্যবসায়ী রফিকুল আলমের ব্যবস্থাপনায় গত ১৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় ড্যানবুরীর ইথান এলেন হোটেলে অনুষ্ঠিত উক্ত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার ডলার সংগৃহিত হয়েছে বলে আয়োজকবৃন্দরা বার্তা সংস্থা বাংলা প্রেস-কে জানিয়েছেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আমেরিকান ও বাংলাদেশি উপস্থিত ছিলেন। কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা.শওকত খাঁন, যুক্তরাষ্ট্র আ.লীগের সা.সম্পাদক হেলাল উল করিম, ব্যবসায়ী আহমেদ আহসান মেহেদী, ইঞ্জি.সৈয়দ আসাদুজ্জামান বাবু, মোহা.করিম, আব্দুল মান্নান চৌধুরী, মশিউর রহমান কামাল, নুরুল আলম নুরু, আনোয়ার হোসেন, আব্দুল মুমিত মামুন, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান,দেলোয়ার হোসেন ও শরীফ খাঁন প্রমুখ।

 

উল্লেখ্য,যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের সদস্য কংগ্রেসম্যান খ্রীস মারফী আগামী ২০১২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে কানেকটিকাটের সিনেটর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাবার আগেও কংগেসম্যান খ্রীস মারফী গত ১৩ জানুয়ারি কানেকটিকাটের ড্যানবুরীতে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছিলেন। সেদিনও তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশিদের সাহায্য ও সহযোগিতা চেয়েছিলেন।

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV