কানেকটিকাটে ‘বাক’এর কর্মকান্ড বন্ধে নিষেধাজ্ঞা মামলা আদালতে খারিজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট(বাক) কার্যক্রম বন্ধে ১৭ জন বাংলাদেশির বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করেছেন কানেকটিকাটের একটি আদালত। সাম্প্রতি বাক এর দু’গ্রুপের মধ্যে নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর ও নির্বাচিত নতুন একটি কমিটির কর্মকান্ড বন্ধে অস্থীয়ি নিষেধাজ্ঞা জারির বিষয়ে এ মামলাটি দায়ের করা হয়েছিল।
কানেকটিকাটের নিউ বৃটেন সুপরিয়র আদালত (জুডিশিয়াল ডিস্ট্রিক্ট) এর মাননীয় বিচারক রবার্ট ই ইয়ং গত ২১ জুলাই বাক এর নির্বাচিত নতুন কমিটি (কামাল-হুমায়ুন পরিষদ) এর কর্মকান্ড বন্ধে (মোশন ফর টেম্পোরারি ইঞ্জাংঙ্কশন) অস্থীয়ি নিষেধাজ্ঞা জারির বিষয় সংক্রান্ত মামলাটি খারিজ করে দেন। এ কমিটির নির্বাচিত সভাপতি মসিউর রহমান কামাল ও সাধারন সম্পাদক হুমায়ুন জায়গীরদারসহ ১৭ জনকে অভিযুক্ত করে এ মামলাটি দায়ের করেছিলেন বাক-এর অপর গ্রুপের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। তার আবেদনের প্রেক্ষিতে মাননীয় বিচারক ‘এক্স পার্টে রিলিফ ইজ ডিনাইড’ সংক্রান্ত একটি আদেশ দেন। এ আদেশের ফলে বাক এর বর্তমান কার্যনির্বাহী বোর্ডের কার্যক্রমে কোন রকম হস্তক্ষেপ বা বাধা রইলো না বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন বাক এর কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য,অসুস্থ মাকে দেখতে বাংলাদেশে অবস্থানরত বাক এর সভাপতি মসিউর রহমান কামালের অনুপস্থিতিতে সহ-সভাপতি (প্রথম) নুরুল আলম নুরু সভাপতির দায়িত্ব পালন করছেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন মইনুল হক চৌধুরী হেলাল ও তার গংদের বাক -এর কর্মকর্তা বলে দাবি করা একেবারেই ভিত্তিহীন। হেলাল নিজেকে বাক এর সভাপতি দাবি করাও অযৌক্তিক বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এ অনভিপ্রেত মামলার ১৭ জন বিবাদী বাকের সংবিধান এবং কানেকটিকাটের আইন অনুযায়ী ১০১৭-২০১৯ সালের বাকের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত বৈধ কর্মকর্তা। হেলাল গংদের মিথ্যা দাবি এবং অপপ্রচারের প্রেক্ষিতে আনিত মামলার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ১৭ জন তাদের বৈধতা প্রমাণে বদ্ধপরিকর।
কানেকটিকাটের নিউ বৃটেন সুপরিয়র আদালত (জুডিশিয়াল ডিস্ট্রিক্ট) এর মাননীয় বিচারক রবার্ট ই ইয়ংকে তারা ধন্যবাদ জানিয়েছেন। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এ মামলা সংক্রান্ত আরেকটি শুনানির দিন ধার্য করা হবে বলে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ