Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কানেকটিকাটে বাকের নির্বাচনে মইনুল হক চৌধুরী হেলাল বিপুল ভোটে সভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: October 15, 2018 | 10:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর নির্বাচন গত ১৩ই অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হেলাল-আজিজ পরিষদের মইনুল হক চৌধুরী হেলাল বিপুল ভোটে বিবজয়ী হয়েছেন। এর আগে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের মধ্যে সভাপতি ছাড়া বাকী ১৬ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন হেলাল-আজিজ প্যানেলের প্রার্থীরা।
বাক-এর নির্বাচন কমিশন সূত্র জানায়, বাক-এর দ্বিবার্ষিক নির্বাচনে ১৭টি পদের মধ্যে কেবল সভাপতি পদে মইনুল হক চৌধুরী হেলালের সাথে সাদ চৌধুরী বাবু ও আনোয়ার হোসেন হিমু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। মোট চারটি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে হেলাল পেয়েছেন ৬শ ৪৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) পেয়েছেন ২শ ৪টি ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হিমু পেয়েছেন ৩ ভোট।


নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৩ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাক-এর ৮শ ৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে চারটি কেন্দ্রে নতুন ৪২৯ জন ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ছিল ৩ হাজার ৬শ ৬২ জন। এসব কেন্দ্রের মধ্যে ষ্টামফোর্ড কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ১৯২টি। এর মধ্যে হেলাল পেয়েছেন ১৭৮ ও বাবু পেয়েছেন ৬টি ভোট। ব্রিজপোর্ট কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ১২১টি। এর মধ্যে হেলাল পেয়েছেন ৮৩ এবং বাবু পেয়েছেন ৩১টি ভোট। ওয়ালিংফোর্ড কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ১৯০টি। এর মধ্যে হেলাল পেয়েছেন ১৫০টি এবং বাবু পেয়েছেন ৩৬টি ভোট। ম্যানচেস্টার কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ৩৮৪ ভোট। এর মধ্যে হেলাল পেয়েছেন ২৩৩টি এবং বাবু পেয়েছেন ১৩১টি ভোট।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের নির্বাচনে কানেকটিকাট প্রবাসী বাঙালিরা স্বতস্ফুর্ত এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দু’টি প্যানেল সকল বিবাদ ভুলে সম্মিলিত ভাবে হেলাল-আজিজ পরিষদ ১৭ টি পদে তাদের মনোনয়ন জমা দেন। কেবল সভাপতি পদে হেলাল ছাড়া আরো ২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
এদিকে, নব নির্বাচিত সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এক বার্তায় তিনি চারটি ভোট কেন্দ্রে অক্লান্ত পরিশ্রম করে যারা তাকে নির্বাচিত করতে সহায়তা করেছেন তাদের সকলের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নব নির্বাচিত সভাপতি হেলাল ভবিষ্যতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে কমুনিটির কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ফলাফল ঘোষনার সাথে সাথে মইনুল হক চৌধুরী হেলাল সাদ চৌধুরী বাবুর সাথে ফোনে কথা বলেন এবং পরে ফুল নিয়ে তার বাসায় গিয়ে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উভয়েই আগামী দিনে একসাথে কাজ করার অংগীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV