Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কান্ডারির ভূমিকায় ফার্স্ট লেডি মিশেল ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: October 8, 2014 | 1:09 AM

প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সেই দিন আর নেই। নিজ দেশেই তাঁর অবস্থা নাজুক। তাঁর চেয়ে বরং ফার্স্ট লেডি মিশেল ওবামা বেশ জনপ্রিয়। শুধু তা-ই নয়, ডেমোক্র্যাটদের জন্য ভোট টানতেও ভূমিকা রাখছেন মিশেল। এ ​ক্ষেত্রে তাঁর ভূমিকা কান্ডারির মতো।
বার্তা সংস্থা এএফপি নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ভোট বাড়াতে যুক্তরাষ্ট্র চষে বেড়াচ্ছেন মিশেল।
প্রায় ছয় বছর ধরে ক্ষমতায় থাকার পর ওবামার জনপ্রিয়তা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। এখন তাঁর গ্রহণযোগ্যতা ৪০ শতাংশের নিচে।
অপরদিকে ফার্স্ট লেডি মিশেলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। স্বামী ওবামার চেয়ে তিনি অনেক এগিয়ে। তাঁর বর্তমান গ্রহণযোগ্যতা ৬৫ শতাংশেরও ওপরে। জনপ্রিয়তায় সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও লরা বুশের চেয়ে মিশেল এগিয়ে।
মিশেল সহজেই ভোটারদের কাছে পৌঁছতে পারছেন। স্বামীর রাজনৈতিক অবস্থান রক্ষায় বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
৪ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে গুরুতর পরাজয়ের মুখোমুখি হতে পারে ডেমোক্র্যাটরা। দলকে সেই অবস্থা থেকে রক্ষা করতে বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরছেন মিশেল।
ভোটারদের কাছে স্বামী ওবামার সফলতার বয়ান দিয়ে বেড়াচ্ছেন মিশেল। ডেমোক্র্যাট ভোটারদের উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
এমন প্রেক্ষাপটে মিশেলের কাছে প্রশ্ন রাখা হয়, তবে কি তিনি ভবিষ্যতে সাবেক ফার্স্ট লেডি হিলারির পথ অনুসরণ করে রাজনীতিতে নামছেন?
মিশেলের জবাব, আগ্রহী নন তিনি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV