Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কায়রো রণক্ষেত্র:মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, মোবারককে এ মুহূর্তেই ক্ষমতা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: February 2, 2011 | 11:37 PM

ইউএসএনিউজ ডেস্ক: টানা বিক্ষোভের নবম দিনে বুধবার কায়রোর রাজপথে নেমেছে প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থক লাঠিয়াল বাহিনী। এতে রণক্ষেত্রে পরিণত হয় তাহরির স্কয়ারসহ পুরো এলাকা। তুমুল সংঘর্ষে মোবারকের সমর্থক ও বিক্ষোভকারীরা পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি নিয়ে হামলা চালায়। চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। সে সময় পেট্রোল বোমা নিক্ষেপ করা ও গুলিবর্ষণ করা হয়। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছে। ভয়াবহ পরিস্থিতি শান্ত করতে সেনাসদস্যরা এই প্রথম ফাঁকা গুলি ছোড়ে। আলেকজান্দ্রিয়ায়ও বিক্ষোভকারীদের ওপর সরকার সমর্থকরা আক্রমণ চালিয়েছে। এদিকে প্রেসিডেন্ট হোসনি মোবারক এ মুহূর্তে ক্ষমতা ছাড়ার গণদাবি প্রত্যাখ্যান করেছেন। তবে টেলিভিশন ভাষণে তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে পঞ্চম মেয়াদ শেষ হওয়ার পর ষষ্ঠ মেয়াদের জন্য তিনি আর নির্বাচনে অংশ নেবেন না। এর মাধ্যমে মোবারক প্রকারান্তরে ক্ষমতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে বলেছে, তাকে না হটিয়ে তারা ঘরে ফিরবে না। এমনকি ব্যাপক ক্ষমতাধর সেনাবাহিনী আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেও তারা বলেছে, শুক্রবারের মধ্যেই মোবারককে ক্ষমতা ছাড়তে হবে। না হলে ওইদিন তারা আরও বড় ধরনের সমাবেশ করবে। প্রেসিডেন্টের প্রাসাদের সামনেও বিক্ষোভ হবে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মোবারককে এ মুহূর্তেই ক্ষমতা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছেন, মিসরে রাজনৈতিক পরিবর্তন অবশ্যই হতে হবে এবং তা এখনই শুরু করতে হবে। ইউরোপীয় ইউনিয়নও অনুরূপ আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর আক্রমণ গ্রহণযোগ্য নয়। তবে এসব আহ্বান প্রত্যাখ্যান করে মোবারক সরকার বলেছে, এ মুহূর্তে ক্ষমতা পরিবর্তনের পদক্ষেপ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। খবর এএফপি, বিবিসি, রয়টার্স অনলাইনের।
সামরিক বাহিনীর এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট মোবারক বলেন, পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কোনো পরিকল্পনা তার নেই। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি অংশ নেবেন না। তবে তিনি তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলির মতো দেশ ছেড়ে পালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ঘোষণা প্রত্যাখ্যান করে বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী এলবারাদি বলেছেন, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য ‘চাতুরী’ করছেন মোবারক। আন্দোলনকারীদের ওপর হামলাকে তিনি বড় ধরনের অপরাধ বলে বর্ণনা করেন। তাহরির স্কয়ারে অবস্থানকারীরা বলেছে, মোবারককে না হটানো পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।হোসনি মোবারক টেলিভিশনে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে তার সঙ্গে কথা বলেন। এরপর ওবামা হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট মোবারককে স্পষ্ট ইঙ্গিত দিয়েছি ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে যথাযথ এবং এটি অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। ওবামা বলেন, মিসরে সুশৃঙ্খলভাবে ক্ষমতার পরিবর্তন হতে হবে এবং এ প্রক্রিয়া অবশ্যই অবিলম্বে শুরু করতে হবে। এক্ষেত্রে সহযোগিতা করতে তিনি মিসরের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। মিসরের জনগণের প্রতি তিনি ধৈর্য ধরার পরামর্শ দেন।

এদিকে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, গত নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অধিবেশন স্থগিত রাখার ব্যাপারে পার্লামেন্টের উভয় কক্ষেই সিদ্ধান্ত হয়েছে। দু’দফায় নির্বাচনে ব্যাপক সহিংসতা, কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ উঠেছে।
কায়রোয় সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় লোকজন বেলজিয়ামের এক সাংবাদিককে পিটিয়ে একটি ব্যারাকে নিয়ে আটকে রাখে। হামলাকারীরা অভিযোগ করে, ওই সাংবাদিক হোসনি মোবারকের সমর্থক। আলজাজিরা টেলিভিশন বলেছে, মিসরীয় পুলিশ তাদের ৬ সাংবাদিককে সোমবার কয়েক ঘণ্টা আটকে রাখে। ইসরায়েলের তিন সাংবাদিককে কারফিউ অমান্য করার অভিযোগে আটক করা হয়। এসব ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান এবং আন্দোলনকারীদের ওপর সরকার সমর্থকদের আক্রমণে উদ্বেগ প্রকাশ করেন। মুখপাত্র মিসরের সব পক্ষের প্রতি সংযম প্রদর্শনেরও আহ্বান জানান।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV