Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

কিংবদন্তী গায়ক মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ‘বিশ্বাসঘাতকতা’

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: March 7, 2019 | 7:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কিংবদন্তী গায়ক মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ তোলা হয়েছে, তাকে ‘চূড়ান্ত রকমের বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছেন তার ভাইয়ের ছেলে তাজ জ্যাকসন। মাইকেল জ্যাকসন যদি এই অভিযোগের কথা জানতে পারতেন তাহলে হয়তো কান্নায় ভেঙে পড়তেন বলেও মন্তব্য করেন তাজ।

সম্প্রতি ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন ও জেমস সেফচাক দাবি করেন যে, অনেক বছর আগে শৈশবকালে মাইকেল জ্যাকসন তাদের অনেকবার যৌন হয়রানি করেছিলেন। তখন তাদের বয়স ছিল খুবই কম।

সেই তথ্যচিত্রের প্রসঙ্গে তাজ জ্যাকসন বলেন, অভিযোগগুলো ‘বেদনাদায়ক’, কিন্তু জনপ্রিয় এই গায়কের ভাবমূর্তিতে এর দীর্ঘমেয়াদী কোনো প্রমাণ থাকবে না।

রেডিও ওয়ান নিউজবিটকে দেওয়া এক সাক্ষাৎকারে তাজ জ্যাকসন বলেন, ‘আমি মনে করি এই কলঙ্ক খুবই সাময়িক। সবার আগে আমি বিশ্বাস করি যে, সত্যি একদিন বেরিয়ে আসবেই। হয়তো খানিকটা সময় লাগবে। এমন হয়েছে যে, কারো বিরুদ্ধে কোন অভিযোগ তোলা হয়েছে এবং বছর দশেক বাদে সত্যি কথাটা বেরিয়ে এসেছে।’    

যৌন হয়রানির অভিযোগ তোলা রবসন ও জেমস সেফচাক বিবিসিকে বলেন, কয়েক শতবার তারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। আর সময়কাল ছিল তাদের ৭ থেকে ১০ বছর বয়সের মধ্যে।

এসব অভিযোগ শুনে চাচা কেঁদে ফেলতেন মন্তব্য করে তাজ বলেন, ‘তিনি হয়তো বলতেন, “না, ওয়েড না, প্লিজ ওয়েড না”। কিন্তু তার ক্ষেত্রে এসব আগেও ঘটেছে, মানুষ তার সঙ্গে আগেও বিশ্বাসঘাতকতা করেছে।’

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV