Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কী আছে নতুন অ্যান্ড্রয়েডে?

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: June 29, 2014 | 1:38 PM

আসছে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণঅ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ সম্পর্কে তথ্য প্রকাশ করল গুগল। সংস্করণটির কোড নাম ‘এল’। গত বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে পরবর্তী প্রজন্মের অ্যান্ড্রয়েডের ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ।
তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড এল তৈরি করা হয়েছে মাল্টি-স্ক্রিন বিশ্বের কথা মাথায় রেখে। অ্যান্ড্রয়েডের এ সংস্করণটিতে ডেভেলপাররা স্মার্টফোন থেকে টেলিভিশন সব মাপের স্ক্রিনের জন্যই অ্যাপস তৈরি করতে পারবেন। এই সংস্করণটির বিশেষত্ব হচ্ছে ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ যাতে গুগলের মোবাইল ও ওয়েব সেবার অভিজ্ঞতা ও মান আরও বাড়াবে। নোটিফিকেশনের ক্ষেত্রে আরও উন্নত অভিজ্ঞতা দেবে।
সংস্করণের মোবাইল ব্যবহারকারী কোনো কাজের মধ্যে থাকলে পুরো স্ক্রিনে কল বাজবে না, বরং তা একটি পপ আপ নোটিফিকেশন আকারে দেখাবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এল সংস্করণে প্রতিরক্ষা ও সুরক্ষার ক্ষেত্রে নতুন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে যাতে অ্যান্ড্রয়েড নির্ভর পণ্যটির সুরক্ষা হিসেবে পিন বা প্যাটার্ন লকের ঝামেলা এড়ানো যাবে। এ ছাড়াও এতে উন্নত ব্লুটুথ ও ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড এলের পূর্ণাঙ্গ সংস্করণটিকে অ্যান্ড্রয়েড ললিপপ নাম দিতে পারে গুগল।
পড়ুন: অ্যান্ড্রয়েড ললিপপ!
 অ্যান্ড্রয়েড এল ডেভেলপার প্রিভিউ
সম্পর্কে অতিরিক্ত কৌতূহলী তাঁরা আগেভাগেই এল ডেভেলপার প্রিভিউ ডাউনলোড করে নিতে পারবেন। এই সংস্করণটি কেবল নেক্সাস ৫ ও নেক্সাস ৭ এ ডাউনলোড করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ এই সংস্করণটি পুরোপুরি উন্মুক্ত করবে গুগল। প্রিভিউ সংস্করণটি গুগল ডেভেলপার সাইট (http://developer.android.com/preview/setup-sdk.html#top) থেকে ডাউনলোড করা যাবে। প্রিভিউ সংস্করণটি ডাউনলোড করার পর বেশ কিছু ঝামেলায় পড়তে হতে পারে বলে গুগল সতর্ক করেছে। এই প্রিভিউ ডাউনলোড করার পর গুগলের বেশ কিছু পরামর্শ (https://developers.google.com/android/nexus/images#instructions) মানতে হবে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV