Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

কুকুরের রক্তে বাঁচল বিড়াল

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: August 22, 2013 | 7:16 PM

 
গল্প নয়, সত্য ঘটনা। নিউজিল্যান্ডে সম্প্রতি একটি বিড়ালকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে একটি কুকুর। রক্ত দিয়ে বিড়ালটির জীবন বাঁচিয়েছে সে। অথচ কুকুর-বিড়ালের যে বন্ধুত্ব হয় না সে কথা বরাবরই শুনে এসেছি আমরা। তাহলে?
তাউরাঙ্গা ভ্যাটেরিনারিয়ান কেট হেলার জানালেন, রোরি নামের জিঞ্জার প্রজাতির একটা বিড়ালকে শুক্রবার রাতে সেখানে নিয়ে আসা হয়। বিষাক্ত ইঁদুর খাওয়ার কারণে বিড়ালটির রক্তক্ষরণ শুরু হয়েছিল বলে ধারণা তার। তাকে যখন ভ্যাটেরিনারিতে আনা হয়, তখন বন্ধ হয়ে গেছে রক্ত পরীক্ষা করার ল্যাবরেটরি। তাই রোরির জন্য অন্য কোনো বিড়ালের রক্ত পরীক্ষা করা বেশ মুশকিল হয়ে দাঁড়ায়।
হেলার জানান, ভিন্ন গ্রুপের রক্ত দিলে বিড়ালটির মারা যাওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। তাই একমাত্র উপায় ছিল একই গ্রুপের কোনো কুকুরের রক্ত সরাসরি রোরির দেহে সঞ্চালন করা। আর তার মাধ্যমে বিড়ালটির ইমউনো সিস্টেমকে বাঁচিয়ে রাখা, যতক্ষণ না রোরির গ্রুপের কোনো বিড়ালের রক্ত পাওয়া যায়।
কুকুরটিকে সে সময় পাওয়া না গেলে এবং ওই মুহূর্তে বিড়ালটিকে তার রক্ত না দিলে সে সঙ্গে সঙ্গেই মারা যেত বলে জানালেন হেলার। তিনি বললেন, বিড়ালটার জন্য এটা বাঁচা-মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল।
রোরির মালিক কিম এডওয়ার্ডস ল্যাবরাডোর প্রজাতির কুকুর আছে এমন একজনকে চিনতেন। তাই তাকে ফোন করা মাত্রই তিনি তার কুকুর নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন।
হেলার আরও জানান, কুকুরের রক্ত দেয়ার আগে, রোরি বেশ কাতরাচ্ছিল। কিন্তু রক্ত সঞ্চালনের এক ঘণ্টা পরই সে উঠে বসে এবং এক বাটি বিস্কুট গোগ্রাসে খেয়ে ফেলে। হেলার বললেন, দুটি ভিন্ন প্রজাতির পশুর মধ্যে রক্ত সঞ্চালন খুব বিরল এবং কেউই এটা আগে কখনো করেনি বা করার পরামর্শও দেয়নি। এমনকি এর আগে, এই ধরনের কোনো কাজ তারা করেননি। কিন্তু বিকল্প কোনো পথ না থাকায় জরুরি অবস্থায় তারা এটা করতে বাধ্য হয়েছেন বলে জানালেন হেলার।
এডওয়ার্ড জানালেন, ভেটেরিনারি থেকে ফিরে রোরির চমত্কার পরিবর্তন হয়েছে। সে আগের মতোই চলাফেরা করছে। আগের মতোই শুরু করেছে খেলা। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV