Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের অভিষেক ও ইংরেজি নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: January 4, 2023 | 12:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জমজমাট ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট ইনকের অভিষেক ও ইংরেজি নববর্ষ উদযাপন।

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট ইনকের নবনির্বাচিত সভাপতি মো বদরুল হক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আল-আমিন, সহ সাধারন সম্পাদক মো রুহুল আমিন এবং মাইন-উদ্দীনের পরিচালনায় ১ জানুয়ারি ২০২৩ সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী কুমিল্লাবাসি ও কমিউনিটি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত এবং পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত। পুরো অনুষ্ঠানটি তত্তাবধানে ছিলেন কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী এবং সিঃ সহ-সভাপতি সিরাজুল হক জামাল।

কুমিল্লা প্রবাসীদের মিলনমেলায় পরিনত হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেবিবিএ এর সভাপতি ও মুলধারার বিশিষ্ট রাজনীতিবিদ গিয়াস আহমেদ। তিনি বলেন, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট ইনক প্রবাসে একটি আদর্শ সংগঠন। এ দেশে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে।এ সংগঠনের কর্মকর্তারা সৌহার্দ-সম্প্রীতির মাধ্যমে সংগঠনকে পরিচালিত করছেন।
গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোডের সদস্য এডঃ জামাল আহমেদ জনি ও মফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটির সিঃ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বিশিষ্ট রাজনীতিবিদ এটর্নি মইন চৌধুরী, আনোয়ারুল ইসলাম আনোয়ার, কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা হাজী আবু তাহের ভুইয়া, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক আহমেদ, সাবেক ছাএনেতা ভিপি জহিরুল ইসলাম মোল্লা, সাবেক নির্বাচন কমিশনার বাংলাদেশ সোসাইটির রুহুল আমিন সরকার, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহআলম, রুপসী চাদপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম, বিশিষ্ট রাজনীতিবিদ অলিউল্লাহ আতিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা আক্তার হোসেন বাবুল, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, এম কে জামান, মফিজুল ইসলাম ভুইয়া রুমি, সাবেক ছাএনেতা ভিপি জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ খোকন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কুতুবউদ্দিন মাহমুদ, আল-আমীন সুমন, ফিরোজুল ইসলাম পাটয়ারী, আমির হোসেন কামাল, বরুড়া এসোসিয়েশনের সভাপতি সুলেমান মজুমদার, বৄহত্তর লাকসাম ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মীর মসিউর রহমান , নুরে আলম  ও মো আব্দুল কাইয়ুম।

এডঃ জামাল আহমেদ জনি বলেন, প্রবাসে কুমিল্লা সমিতিকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন। সুতরাং এই সংগঠনের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সোসাইটির কর্মকান্ডের সাথে কুমিল্লাবাসীর গভীর সম্পৃক্ততা রয়েছে। সোসাইটির প্রতিটি অনুষ্ঠানে তারা অগ্রণী ভূমিকা পালন করেন।

বক্তব্যে অতিথিরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দিত করেন এবং আগামীতে কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট ইনকের প্রসার ও সেবামুলক কাজে সহযোগিতা করার অজ্ঞীকার ব্যক্ত করেন।
উল্লেখযোগ্য সংখ্যক কুমিল্লাবাসীর উপস্থিতি ও করতালির মধ্যদিয়ে নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা হাজী আবু তাহের ভূঁইয়া।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে কুমিল্লার কৃতিসন্তান এডঃ জামাল আহমেদ জনি, আমিনুল ইসলাম চৌধুরী, আবুল কালাম ভুইয়া এবং ডাঃ শাহনাজ লিপি কে সন্মাননা সুচক ক্রেষ্ট প্রদান করা হয়।
কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট ইনক আয়োজিত অভিষেক ইংরেজি নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর এম আলম, মো কবির হোসেন, ইন্জিনিয়ার গিয়াস উদ্দিম, মো ওমর ফারুক, মো নাছির উদ্দিন, মো ইকবাল হোসেন, জিনিয়া আমিন মুনমুন, কামাল উদ্দিন খান, মোস্তাক আহমেদ , সেলিম আহমেদ , ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, সাইদুজ্জামান রিংকু, রাতুল ইসলাম রাব্বি প্রমুখ ।
সমাপনী বক্তব্যে সভাপতি মো বদরুল হক আজাদ বলেন, আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন আমরা আপনাদের সহযোগিতায় যথাযথভাবে তা পালন করার চেষ্টা করবো।

সাধারণ সম্পাদক মো আল আমিন অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সাংকৃতিক পর্বে অংশগ্রহণ করেন প্রবাসের স্বনামধন্য শিল্পীবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ