কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র গুনিজন সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ থেকে আগত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী ও আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো: জহুরুল ইসলামর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর পক্ষ্য থেকে সংবর্ধনা প্রদান করা হয়। নিউইয়র্কের পালকি চাইনিজ রেষ্টুরেন্টে গত ১১ ডিসেম্বর বুধবার তাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মো: রবিউল ইসলাম। যৌথভাবে সভা পরিচালনা করেন সাবেক সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ ও সাধারন সম্পাদক মো: বিদ্যুৎ হোসেন।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী ও বিশেষ অতিথী ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো: জহুরল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মো: আব্দুল হামিদ। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম , ঝিনাইদহ জেলা সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হাসানাত, এনওযাই পিডি পুলিশের অফিসার কুষ্টিয়ার কৃতি সন্তান হাফিজুর রহমান হাফিজ। লক্ষিপুর জেলা সমিতির সাধারন সম্পাদক মো: কবির আলী, বিশিষ্ট সাংবাদিক মো: নেহার সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা সমিতির অতুল প্রসাদ রায়, ঝিনাইদ জেলা সোসাইটির সাবেক সহ সভাপতি মো: কামরুল ইসলাম মৃদুল, যুগ্ম সম্পাদক মো: আলামিন হোসেন, সহ সভাপতি মো: আমিনুল ইসলাম, মো: হামিদুল ইসলাম, মো: বশির আহমেদ, যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন, মো: আশরাফুল ইসলাম, মো: জাহিদুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মো: রন্জু আহমেদ, প্রচার সম্পাদক মো: তিতুমির হোসেন, অর্থ সম্পাদক মো: বশির উদ্দিন, মহিলা সম্পাদিকা বনি ফেরদৌস, সহ মহিলা সম্পাদিকা সোনিয়া হক, সাংস্কৃতিক সম্পাদক মাফরুহা হক কাঁকন, মো: নিজামুল হক মিঠু, মো: হোসেন আলী সহ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রধান অতিথী ড. হারুন-উর রশিদ আসকারী তার বক্তব্যে বলেন, সকল মায়া ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসীরা দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, আমি যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








