Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

কৃতি ছাত্র আহমদ জে. সোহানের ১২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: September 7, 2022 | 12:11 AM

ইউএসএনিউজঅনলাইন.ডেস্ক, নিউইয়র্ক : কৃতি ছাত্র আহমদ জে. সোহানের ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর ২০২২ “আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে” এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সদস্য পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক এর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি হিসেবে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খুরশীদ উল্লাহ, গণকিয়া আলীম মাদ্রাসার সুপারইনটেন্ডেন্ট মৌলানা আবু আইয়ুব আনসারী, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আহমদ চৌধুরী, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন, করইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোবারক আলী, পৃথিমপাশা ইউপি সদস্য মোঃ তাহির আলী, আহমদ সোহান সোনালী হাই স্কুলের পরিচালনা কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন, সাংবাদিক রাসেল আহমদ প্রমুখ।
আলোচনা শেষে সোহানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গনকিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মৌলানা আবু আয়ুব আনসারী।
উল্লেখ্য, কুলাউড়া ডিগ্রি কলেজের প্রাক্তন জি.এস যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন আহমদ (সোহাগ) ও ‘কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের’ প্রাক্তন সিনিয়র শিক্ষক জাহানারা বি. আহমদ (লক্ষী) এর একমাত্র পুত্র আহমদ জে. সোহান’ ২০১০ সালের ৬ ই সেপ্টেম্বর নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
তার স্মৃতি রক্ষার্থে কুলাউড়া উপজেলার প্রত্যন্ত ও শিক্ষায় পিছিয়ে পড়া অঞ্চল পৃথিমপাশা ইউনিয়নের ধামুলীতে প্রতিষ্ঠা করা হয় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয় এবং নিউইয়র্কে ইন্টারন্যাশনাল কমিউনিটি হাই স্কুলে ২০১১ সাল থেকে প্রবর্তন করা হয়, দি আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ।
আহমদ জে. সোহান এর ১২তম মৃত্যু বার্ষিকীতে নিউইয়র্কের আই সি এইচ এস’র প্রিন্সিপাল মিস ভ্যারেনা কাবাসক্যার ও কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নবাসীকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন সোহানের মা, বাবা ও আত্মীয় স্বজন।প্রেস রিলিজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ