কৃত্রিম বুদ্ধিমত্তায় কম্পিউটার ৯৫ শতাংশ সঠিক মৃত্যুর তারিখ বলে দেবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তায় কম্পিউটার ৯৫ শতাংশ সঠিক মৃত্যুর তারিখ বলে দেবে বলে দাবি করছেন নটিহ্যাম বিশ^বিদ্যালয়ের বিজ্ঞানীরা। এমন এক কম্পিউটার তৈরি করেছেন ওই বিজ্ঞানীরা যে কি না মানুষের মৃত্যু তারিখ বলে দেবে যার অন্তত ৯৫ শতাংশ সঠিক হবে। অকালে কারো মৃত্যু ঝুঁকি থাকলে তার পক্ষে অনায়াসে জীবন দীর্ঘ করার একটি প্রচেষ্টা নেয়া সম্ভব হবে। গবেষকরা বলছেন, তাদের এ সমীক্ষা ক্যান্সার বা দীর্ঘস্থায় রোগে আক্রান্ত হয়ে যাতে মানুষ কম বয়সেই মারা না যান এবং এধরনের রোগ প্রতিরোধে গবেষণালব্ধ ফলাফল কাজে লাগানো সম্ভব হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় কম্পিউটার ব্যবহার করে উপাত্ত সংগ্রহের পাশাপাশি এমন স্বাস্থ্য পূর্বাভাস দেয়া সম্ভব হবে যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের চেয়েও নিখুঁত। মানুষের জীবনযাপনের ধারাবাহিক তথ্য উপাত্তের ভিত্তিতেই এধরনের নিখুঁত একটি মডেল তৈরি করা যাবে। বয়স ও লিঙ্গ বিবেচনায় সাধারণত মাঝ বয়সী মানুষ সম্ভাব্য রোগ প্রতিরোধের কার্যকর কোনো ভূমিকা পালন করতে না পেরে আগেভাগে মারা যান। তাই গবেষকরা ব্রিটেনের ৪০ থেকে ৬৯ বছর বয়সের মাঝামাঝি বয়সের ৫ লাখ মানুষের কয়েক দশকের স্বাস্থ্য তথ্য নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন এবং এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগান্তকারী এক ফল এনে দেবে বলে দাবি করছেন। ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত সময়ে এধরনের মানুষের মৃত্যু নিয়ে যে ভবিষ্যত বাণী করা হয়েছিল তার ৯৫% তথ্য সঠিক হয়েছে। মারা গেছে এমন মানুষের সংখ্যা রয়েছে ১৪ হাজার। স্টার ইউকে
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








