Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

কেন জর্জ বুশ সিনিয়র মাথা কামিয়েছেন?

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: July 25, 2013 | 5:22 AM

 
ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র তার মাথার চুল কামিয়েছেন। এর পেছনে যে রহস্যটা লুকিয়ে রয়েছে, সেটা সত্যিই অসাধারণ। মানবিক কারণে চুল ফেলে দিয়েছেন বুশ। লিউকেমিয়া বা রক্তাল্পতায় আক্রান্ত ২ বছরের শিশু প্যাট্রিকের মাথার চুল পড়ে যায়। ৮৯ বছর বয়সী বুশ ও তার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা নিজেদের মাথার চুল কামিয়ে ফেলেন শুধু শিশু প্যাট্রিককে সমর্থন যোগাতে। বুশের দেহরক্ষীদের একজনের সন্তান প্যাট্রিক। মাথা কামানো সিনিয়র বুশের কোলে প্যাট্রিক ও সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত ২৬ সদস্যের ছবি প্রকাশ করা হয়েছে। এদিকে পরিবারের অনুরোধে প্যাট্রিকের ডাক নামটি উল্লেখ করা হয়নি। বুশ ও তার স্ত্রী বারবারার একটি ৪ বছরের মেয়ে-সন্তান ছিল। রবিন নামের সে শিশুটি প্রায় ৬০ বছর আগে রক্তাল্পতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সিনিয়র বুশ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV