Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

কৈশোরের দেহঘড়ি, ঘুম আর পড়ালেখা

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: October 9, 2014 | 9:44 AM

বয়ঃসন্ধিকালে শারীরতত্ত্বের সঙ্গে মানানসইভাবে স্কুলের সময়সূচি নির্ধারণ করা এই গবেষণার অন্যতম উদ্দেশ্যরাতে আগেভাগে ঘুমাতে যাও, সকালে আগেভাগেই জেগে ওঠো—দুনিয়াজুড়েই কিশোর-কিশোরীদের এই উপদেশ দেওয়া হয়। সকালবেলা বিছানা ছাড়া নিয়ে গড়াগড়ি আর স্কুলে গিয়ে ঘুমে চোখ ঢুলঢুলু হয়ে থাকলে সবাই বলে ‘ঘুমকাতুরে’। কিন্তু এটা কি কেবল কিশোর-কিশোরীদের দৈনন্দিন রুটিনের সমস্যা? নাকি আসলেই বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের দেহঘড়ি প্রাপ্তবয়স্কদের চেয়ে একটু ভিন্ন সময় মেনে চলে? আর পড়ালেখা শেখার সঙ্গেই বা এই ঘুমের সম্পর্ক কী? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিস্তৃত পরিসরে অভিনব এক গবেষণা চালানো হচ্ছে যুক্তরাজ্যে। দ্য গার্ডিয়ান এ সম্পর্কে জানিয়েছে।
এই গবেষণার জন্য ১৪ থেকে ১৬ বছর বয়সী হাজার হাজার ছাত্রছাত্রীর প্রথাগত প্রভাতি বিদ্যালয়ের সময়সূচি পাল্টে দেওয়া হবে। সকাল আটটা বা নয়টার বদলে সকাল ১০টা থেকে শুরু করা হবে ওদের ক্লাস। ফলে, রাতে এখনকার চেয়ে আরেকটু দেরিতে ঘুমাতে যাওয়া এবং সকালে আরেকটু দেরি করে ঘুম থেকে ওঠার সুযোগ পাবে এই ছেলেমেয়েরা। পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ঘুম সম্পর্কেও শেখার সুযোগ পাবে। অন্ততপক্ষে এক বছর এই রুটিনে থাকলে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, শেখার ক্ষমতা ও স্কুলের ফলাফলে কী ধরনের প্রভাব পড়ে, তা দেখতে চান গবেষকেরা।
স্নায়ুবিজ্ঞান কীভাবে শিক্ষা, শিক্ষাদান এবং স্কুলের ফলাফল উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা খুঁজে বের করাই এই গবেষণার উদ্দেশ্য। ওয়েলকাম ট্রাস্ট ও এডুকেশন এনডাওমেন্ট ফাউন্ডেশনের ৪০ লাখ পাউন্ড অর্থায়নে পরিচালিত ছয়টি গবেষণ প্রকল্পের একটি এই কৈশোরের দেহঘড়ি, ঘুম ও পড়ালেখাসংক্রান্ত গবেষণা। ব্রিটেনের ১০৬টি স্কুলের ৩২ হাজার ছাত্রছাত্রী এই গবেষণার অংশ হবে।

স্নায়ুবিজ্ঞানীদের মতে, কিশোর-কিশোরীদের মস্তিষ্কে ‘সারকাডিয়ান ক্লক’ বা দেহঘড়ির কাঁটা আসলে প্রাপ্তবয়স্কদের তুলনায় সাধারণত দুই ঘণ্টা পিছিয়ে থাকে। অর্থাৎ, ওদের ঘুমানো এবং জেগে ওঠার সময় চক্রটাই দুই ঘণ্টা দেরিতে চলতে শুরু করে। তাই ওদের রাতে স্বাভাবিক সময়ের চেয়ে একটু দেরিতে ঘুম পায় এবং সকালেও ওরা একটু দেরিতে উঠতে চায়। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থাপনার কারণে ওদের জৈবিক দেহঘড়ির সঙ্গে স্কুলের রুটিন মেলে না। ফলে, ঘুমের চাহিদা মেটার আগেই ওদের উঠে পড়তে হয় এবং স্কুলে যেতে হয়। এ কারণে লেখাপড়ায় যথাযথ মনোযোগ দিতে না পারার ঘটনাও ঘটতে পারে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV