কোন সিদ্ধান্ত ছাড়াই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা মূলতবী ঘোষনা -১৮কর্মকর্তার বিবৃতি :: ব্যাপকভাবে ‘মুজিববর্ষ’ উদযাপন, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা, স্টেট কমিটি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সহ নানা সিদ্ধান্ত -দফতর সম্পাদকের প্রেস বিজ্ঞপ্তি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য্যকরী কমিটির এক সভা ২৮শে এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ পালকী সেন্টারে অনুষ্ঠিত হয়। কার্য্যকরী কমিটির ১৮কর্মকর্তা এক যুক্ত বিবৃতিতে জানান, উত্তেজনা, বাকবিতন্ডা, আক্রমন-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই কার্য্যকরী কমিটির সভা মূলতবী ঘোষনা করা হয়। ড: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার শুরুতেই ভাড়াটে সিকিউরিটি দিয়ে আইডি ও নামের তালিকা দেখে প্রবেশাধীকার বাধাগ্রস্থ করা হয় এবং সেখানে ধাক্কা-ধাক্কি, হুমকী-পাল্টা হুমকী প্রদর্শনের মাধ্যমে কমিটির নেতৃবৃন্দ আসন গ্রহন করে। আলোচনার শুরুতেই সভার এজেন্ডা সমূহ ও মিটিং ডাকার বৈধতা নিয়ে গঠনতান্ত্রীক ব্যাখ্যা দাবী করে সভাপতির দৃষ্টি আকর্ষন করা হয়। বিগত দুইটি কার্যকরী কমিটির সভাও মুলতবী করা হয়। এই সভা কেন মূলতবী সভার কন্টিনিউশন সভা হিসেবে গন্য করা হবে না এবং কেন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের এজেন্ডা নাই তা জানতে চাওয়া হয়। বর্তমান কমিটির মেয়াদ ২ টার্ম পার হয়েও ৭ বছর ৮ মাসে উপণিত হওয়ার পর কেন এবং কোন ক্ষমতাবলে কমিটির শূন্যপদ/ নতুন পদ পূরনের এজেন্ডা সংযোজিত হয়েছে, বিভিন্ন বক্তা সভাপতির ব্যাখ্যা দাবী করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পুন: পুন: নির্দেশনা থাকা সত্বেও ক্ষমতা আকড়ে রাখার এই হীন প্রচেষ্টা বন্ধের দাবী জানানো হয়।সভায় দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মুহুমুহু উত্তেজনা, বাকবিতন্ডা, আক্রমন-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই সভাপতি সভা মূলতবী ঘোষনা করেন। রমজান ও ঈদের পর পূনরায় সভা আহ্বান করে ৯০ শতাংশ সদস্যের দাবী আগামী সেপ্টেম্বর নেত্রীর উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করতে হবে। ৮ বছর পরে এসে, কমিটিতে পদ-পদবীর প্রলোভন দেখিয়ে ও অর্থের বিনিময়ে কমিটিতে অন্তর্ভূক্তি এবং পদোন্নতি মেনে নেয়া হবে না বলে বক্তারা কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। গত এক বছরে পর পর তিনটি কার্যকরী কমিটির সভা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় অধিকাংশ নেতা-কর্মী হতাশা ব্যক্ত করেন।
সভায় দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মুহুমুহু উত্তেজনা, বাকবিতন্ডা, আক্রমন-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই সভাপতি সভা মূলতবী ঘোষনা করেন। রমজান ও ঈদের পর পূনরায় সভা আহ্বান করে ৯০ শতাংশ সদস্যের দাবী আগামী সেপ্টেম্বর নেত্রীর উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করতে হবে। ৮ বছর পরে এসে, কমিটিতে পদ-পদবীর প্রলোভন দেখিয়ে ও অর্থের বিনিময়ে কমিটিতে অন্তর্ভূক্তি এবং পদোন্নতি মেনে নেয়া হবে না বলে বক্তারা কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। গত এক বছরে পর পর তিনটি কার্যকরী কমিটির সভা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় অধিকাংশ নেতা-কর্মী হতাশা ব্যক্ত করেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ বশারত আলী – সহ সভাপতি, চন্দন দত্ত- সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহিম বাদশা- সাংগঠনিক সম্পাদক, এ্যাডভোকেট শাহ মো: বকতিয়ার আলী- আইন সম্পাদক, মোহাম্মদ আলী সিদ্দিকী- দপ্তর সম্পাদক, কাজী কয়েস আহমেদ- জনসংযোগ সম্পাদক, এম,এ,করিম জাহাঙ্গীর- শিক্ষা সম্পাদক, মেজবা আহমেদ – মানবাধিকার সম্পাদক, ফরিদ আলম – শিল্প ও বানিজ্য সম্পাদক, শরীফ কামরুল আলম হীরা- সদস্য, কায়কোবাদ খাঁন- সদস্য, আসাফ মাসুক- সদস্য, গাজী মোহাম্মদ আলী লিটু – সদস্য, ইলিয়ার রহমান – সদস্য, হোসেন রানা – সদস্য, কামাল আহমেদ – সদস্য, সাজু আহমেদ – সদস্য, আব্দুস শহিদ দূদূ – সদস্য প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা : ব্যাপকভাবে ‘মুজিববর্ষ’ উদযাপন, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা, স্টেট কমিটি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সহ নানা সিদ্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির এক সভায় ব্যাপকভাবে ‘মুজিববর্ষ’ উদযাপন, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা, স্টেট কমিটি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকী পার্টি সেন্টারে গত ২৮ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সভা শুরু হয়। মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
কার্য্যকরী কমিটির সভার আলোচ্যসূচীর উপর বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে নি¤œলিখিত সিদ্ধান্তবলী গৃহীত হয় :
সিদ্ধান্ত-১ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ব্যাপকভাবে উদযাপনের নিমিত্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সমন্বয়ে আলাদা ভাবে আরেকটি সভা করে বড় আকারের একটি উদযাপন কমিটি গঠন করা হবে।
সিদ্ধান্ত-২ : আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমনের সময় একটি সর্বজনীন গণসংবর্ধনা প্রদানের জন্যে রমজানের পর অনুষ্ঠিতব্য কার্য্যকরী কমিটির সভায় আলোচনা সাপেক্ষে একটি সংবর্ধনা কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।
সিদ্ধান্ত-৩ : যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্যে আগামী ৩০ জুলাইর মধ্যে সম্মেলন প্রস্তুতি ও কেন্দ্রের সাথে যোগাযোগ সাপেক্ষে দিন-তারিখ ঠিক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত-৪ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন ও নতুন লোক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শেষে পবিত্র রমজানের পরবর্তী সপ্তাহে সুবিধাজনক সময়ে আহুত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে বলে সভার সভাপতি এই সভার মুলতবি ঘোষনা করেন।
দুপুর থেকে শুরু হওয়া মিটিং বিকেল ৫ টা পর্যন্ত চলে। সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, সামছুদ্দিন আজাদ, লূৎফুল করিম, ডা. মোঃ আলী মানিক ও মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ ও আইরীন পারভীন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, কৃষি ও সমবায় সম্পাদক আশরাফুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), মহিলা সম্পাদক শিরিন আক্তার দীবা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, শিল্প ও বানিজ্য সম্পাদক ফরিদ আলম, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, স্বাস্থ্য ও জন্যসংখ্যা সম্পাদক ডা. আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুল রহিম বাদশাহ ও চন্দন দত্ত, জনসংযোগ সম্পাদক কাজী কায়েস আহমেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ আবুল মনসুর খাঁন, কার্য্যকরী সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধুরী, সরাফ সরকার, মুজিবুল মাওলা, আজিজুর রহমান সাবু, হাজী নিজাম উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, কায়কোবাদ খাঁন, খোরশেদ খন্দকার, আব্দুল হামিদ, আলাউদ্দিন জাহাঙ্গির, শরীফ কামরুল আলম হীরা, নূরুল আবসার সেন্টু, সামসুল আবেদীন, আলী হোসেন গজনবী, আমিনুল ইসলাম কলিন্স, আতাউল গণি আসাদ, ইলিয়ার রহমান, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, হোসেন সোহেল রানা, কামাল উদ্দিন, সুজন আহমেদ সাজু, গাজী মোঃ আলী লিটু, আসাফ মাসুক, হাজী আব্দুস শহিদ দুদু, এম আনোয়ার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল প্রমুখ।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








