Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র নতুন কমিটির সংবাদ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক সবুজ ও কোষাধ্যক্ষ কামরুলকে সমিতির হিসাব-নিকাশ ও কাগজপত্র হস্তান্তরের আহ্বান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: March 15, 2021 | 2:09 PM

https://www.facebook.com/USANewsNY/videos/286950866274092

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ ও কোষাধ্যক্ষ কামরুল ইসলামকে সমিতির সমুদয় হিসাব-নিকাশ ও কাগজপত্র নব নির্বাচিত কার্যকরী কমিটির কাছে হস্তান্তরের আহ্বান জানান হয়েছে। নতুন কার্যকরী কমিটি গত ১৩ মার্চ সন্ধ্যায় ব্রুকলীনে ৬১ চার্চ এভিনিউর কোম্পানীগঞ্জ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেললে এ আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রহমান এইচ আরজু এবং পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুন। এসময় কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সমিতির স্বার্থে ও গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে ঐক্যের ভিত্তিতে কোম্পানীঞ্জ এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনায় কোম্পানীগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, করোনা মহামারী পরিস্থিতির কারণে জনসমাগমের উপর বিধি-নিষেধ থাকায় নব নির্বাচিত কমিটির কর্ম পরিকল্পনা সকলকে অবহিত করার উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন আয়োজন। গত ৮ মার্চ কার্যনির্বাহী কমিটি শপথ পরবর্তী বৈঠকে সমিতিকে গতিশীল, ঐক্যবদ্ধ এবং উত্তোরত্তর সমৃদ্ধির লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করে। নব নির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ ও কোষাধক্ষ্য কামরুল ইসলামকে সমিতির স্বার্থে, আইন ও গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সমূদয় হিসাব নিকাশ ও কাগজপত্র নব নির্বাচিত কার্যকরী কমিটির কাছে হস্তান্তরের আহ্বান হরা হয়। এই হস্তান্তর প্রক্রিয়া সহ অন্য যে কোন বিষয় নিয়েও আলাপ-আলোচনার জন্য তাদের প্রতি আহ্বান জানান হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন যাবত নানাবিধ বিরূপ পরিস্থিতির কারণে অনেকেই সদস্যপদ হালনাগাদ করতে পারেন নি, তাই নবনির্বাচিত কমিটি ইতোমধ্যে সদস্যপদ হালনাগাদকরণ প্রক্রিয়া শুরু করেছে। এখন থেকে নতুন সদস্যপদ, সদস্যপদ নবায়ন ও চাঁদা সংক্রান্ত বা যে কোন বিষয়ে নতুন কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের এই এসোসিয়েশনকে নিয়ে অতীতে অনেকবার মত বিরোধ হয়েছিল। এমনকি মামলা মোকাদ্দমাও হয়। সময়ের পরিক্রমায় সেটা আবার মিমাংসা হয়ে সবাই একসাথে সমিতির স্বার্থে কাজ করেছে। কখনো কেউ কাউকে প্রকাশ্যে গালি-গালাজ কিংবা কারো ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে এমন নিকৃষ্ট কাজ করেন নি। যা এখন কতিপয় ব্যক্তি করছেন। আমরা মনে করি কোন সুস্থ স্বাভাবিক বিবেকসম্পন্ন মানুষ এমন নিকৃষ্ট কাজ করতে পারেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, আক্রান্তদের পক্ষে নিকৃষ্ট কাজের প্রতিবাদ-প্রতিরোধ করা অসম্ভব কিছু না। কিন্তু প্রতিশোধ কখনো সুখকর কোন কিছু বয়ে আনতে পারে না। এতে একজন অপরাধী তার অপকর্মের প্রায়শ্চিত্ব করার সুযোগ পায় না। তাই আমরা এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সংশ্লিষ্টদের এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আশাকরি তাদের শুভবুদ্ধি উদিত ও বিবেক জাগ্রত হবে। অন্যথায় প্রত্যেক অপকর্মের ফল ভোগ করার জন্য সংশ্লিষ্টদেরকে প্রস্তুত থাকতে হবে। আদালত কর্তৃক বৈধ ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচিত কমিটি হিসেবে বলতে চাই আমরা কোন সংঘাত কিংবা সংঘর্ষ চাই না, চাই আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান। ভবিষ্যতে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সকলের দ্বায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, একটি লাশ দাফনকে কেন্দ্র করে আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে ১৯৯১ সালে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি পরলোকগমনকারী প্রত্যেকের লাশ যথানিয়মে দাফন সম্পন্ন হয়েছে। যখন সমিতির ফান্ডে কোন অর্থ ছিল না কিংবা কোন কার্যকরী কমিটিও ছিলনা তখনও কোন সদস্যের লাশ দাফনে কোন প্রকার গাফলতি হয়নি। এটাকে পুঁজি করে অতীতে কেউ রাজনীতি কিংবা ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টাও করেন নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোম্পানীগঞ্জবাসীকে আশ্বস্ত করে বলা হয়, বর্তমান নব নির্বাচিত কমিটির নিকট কোন প্রকার ফান্ড না থাকলেও এসোসিয়েশনের কোন সদস্য মৃত্যুবরণ করলে যথাসময়ে লাশ দাফনে সকল প্রক্রিয়া সম্পন্ন হবে ইনশাল্লাহ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV