Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কোরআন পোড়ানোর ঘটনা ‘অ-মার্কিনিসুলভ’ আচরণ হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: April 5, 2011 | 11:59 PM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে কোরআন পোড়ানোর ঘটনাকে ‘আন-আমেরিকান’ বলে আখ্যায়িত করেছে হোয়াইট হাউস। পাশাপাশি বলা হয়েছে, ওই ঘটনার জের ধরে আফগানিস্তানে জাতিসংঘ কর্মকর্তাদের হত্যা করার ঘটনার মধ্যে বিন্দুমাত্র যৌক্তিকতা নেই। মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জাই কারনি সাংবাদিকদের এসব কথা বলেছেন। অন্যদিকে কাবুলে এক মার্কিন যাজকের কোরআন পোড়ানোর প্রতিবাদে পঞ্চমদিনের মতো সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। খবর এএফপি ও পিটিআই অনলাইনের।হোয়াইট হাউসের মুখপাত্র জাই কারনি বলেছেন, এক পবিত্র গ্রন্থ পোড়ানোকে আমরা সম্পূর্ণ নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, ওই ঘটনা ‘আন-আমেরিকান ও অমার্জনীয়।’ সাংবাদিকদের তিনি জানান, এটি মার্কিন মূল্যবোধের পরিপন্থী। পাশাপাশি হোয়াইট হাউসের মুখপাত্র কারনি বলেন, কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের মাজার-ই-শরিফে জাতিসংঘের কর্মকর্তাদের হত্যা করার ঘটনার মধ্যে বিন্দুমাত্র যৌক্তিকতা নেই।
এদিকে যুক্তরাষ্ট্রে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে আফগানিস্তানে মঙ্গলবার পঞ্চমদিনের মতো সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে ওই বিক্ষোভকে কেন্দ্র করে সেদেশে ২৪ জন নিহত হয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে গত শুক্রবার বিক্ষোভকারীদের হাতে জাতিসংঘের ৭ কর্মকর্তা প্রাণ হারান।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV