Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ক্যান্সার চিকিৎসায় বিস্ময়কর খবর : আর নয় কেমোথেরাপি

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: October 8, 2018 | 10:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যান্সার চিকিৎসায় বিস্ময়কর খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জেমস অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজো। ক্যান্সারের বিরুদ্ধে রোগ প্রতিরোধে অস্ত্রের মতো কাজ করতে পারে এমন একটি থেরাপি আবিষ্কার করেছেন তারা। আর তার জন্যই তাদেরকে এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তাদের এ আবিস্কার নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রশংসা উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। ক্যান্সার চিকিৎসায় যে কেমোথেরাপি দেয়া হয় তাদের চিকিৎসা পদ্ধতি তার চেয়ে অনেক কার্যকর ও কম পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কেমোথেরাপি দেয়া হলে তাতে যেমন ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়, তার পাশাপাশি সাধারণ বা স্বাভাবিক কোষেরও মৃত্যু ঘটে। কখনো কখনো বিষক্রিয়া দেখা দেয় একজন ক্যান্সার আক্রান্ত রোগির দেহে। তবে জেমস অ্যালিসন ও তাসুকু হোনজো যে পদ্ধতি আবিস্কার করেছেন তাকে বলা হচ্ছে ইমিউনোথেরাপি। এর মধ্য দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উজ্জীবিত করা হয় টিউমার সেল বা কোষকে টার্গেট করতে। এই দুই বিজ্ঞানী রোগ প্রতিরোধ ব্যবস্থার দুটি ক্ষেত্র সনাক্ত করেছেন। যখন তা বন্ধ করে রাখা হয় তখন তা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনুমতি দেয় দ্রুততার সঙ্গে ও অধিক কার্যকরভাবে ক্যান্সার কোষকে আক্রমণ করতে। এই পদ্ধতি দু’চার বছর ধরে রোগিদের দেহে কেবল থেরাপি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কিছু ক্যান্সার যেমন অগ্নাশয় ব্রেন ক্যান্সারের মতো ক্যান্সারে এর কার্যকারিতা কম। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV