ক্যান্সার চিকিৎসায় বিস্ময়কর খবর : আর নয় কেমোথেরাপি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যান্সার চিকিৎসায় বিস্ময়কর খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জেমস অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজো। ক্যান্সারের বিরুদ্ধে রোগ প্রতিরোধে অস্ত্রের মতো কাজ করতে পারে এমন একটি থেরাপি আবিষ্কার করেছেন তারা। আর তার জন্যই তাদেরকে এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তাদের এ আবিস্কার নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রশংসা উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। ক্যান্সার চিকিৎসায় যে কেমোথেরাপি দেয়া হয় তাদের চিকিৎসা পদ্ধতি তার চেয়ে অনেক কার্যকর ও কম পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কেমোথেরাপি দেয়া হলে তাতে যেমন ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়, তার পাশাপাশি সাধারণ বা স্বাভাবিক কোষেরও মৃত্যু ঘটে। কখনো কখনো বিষক্রিয়া দেখা দেয় একজন ক্যান্সার আক্রান্ত রোগির দেহে। তবে জেমস অ্যালিসন ও তাসুকু হোনজো যে পদ্ধতি আবিস্কার করেছেন তাকে বলা হচ্ছে ইমিউনোথেরাপি। এর মধ্য দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উজ্জীবিত করা হয় টিউমার সেল বা কোষকে টার্গেট করতে। এই দুই বিজ্ঞানী রোগ প্রতিরোধ ব্যবস্থার দুটি ক্ষেত্র সনাক্ত করেছেন। যখন তা বন্ধ করে রাখা হয় তখন তা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনুমতি দেয় দ্রুততার সঙ্গে ও অধিক কার্যকরভাবে ক্যান্সার কোষকে আক্রমণ করতে। এই পদ্ধতি দু’চার বছর ধরে রোগিদের দেহে কেবল থেরাপি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কিছু ক্যান্সার যেমন অগ্নাশয় ব্রেন ক্যান্সারের মতো ক্যান্সারে এর কার্যকারিতা কম।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan