ক্যালিফোর্নিয়ায় চলন্ত গাড়ি থেকে গুলি করে ছয়জনকে হত্যা করা সেই যুবককে সনাক্ত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত গাড়ি থেকে গুলি করে ছয়জনকে হত্যা করা সেই যুবককে সনাক্ত করেছে দেশটির পুলিশ। হত্যাকারী ইলিয়ট রজার (২২) হলিউডের পরিচালক পিটার রজারের ছেলে। বিবিসি এ খবর জানিয়েছে। পিটার হলিউড কাঁপানো ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার সহকারি পরিচালক ছিলেন।
শুক্রবার রাতে সান্তা বারবারা শহরের ওই ঘটনার পর ইলিয়টকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ইলিয়ট রজার প্রথম তার অ্যাপার্টমেন্টের তিন পুরুষ রুমমেটকে ছুরিকাঘাতে হত্যা করে। তারপর তার বিএমডাব্লিউ গাড়ি নিয়ে বেরিয়ে রাস্তায় ওই হত্যাকাণ্ড চালায়। এক পর্যায়ে পুলিশের সাথে গোলাগুলির সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সাথে ধাক্কা খায়। পরে গাড়ির ভেতর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

সান্তা বারবারার কাউন্টি শেরিফ বিল ব্রাউন বলেন, পুলিশের সাথে গোলাগুলির সময় সে আত্মহত্যা করে।
এদিকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ইলিয়ট মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছিল।
ইউটিউবের একটি পোস্ট থেকে ইলিয়ট রজারকে সনাক্ত করা হয়। তদন্ত কর্মকর্তারা ইউটিউবের একটি পোস্ট বিশ্লেষন করে এ কথা জানান। তারা জানান, পোস্টটিতে ওই যুবক একটি গাড়িতে বসে বলছিল, সে নিজেকে ইলিয়ট রজার বলে পরিচয় করান। তারপর বলতে থাকে, মানবতার বিরুদ্ধে সে প্রতিশোধ নিতে যাচ্ছে।
শেরিফ বিল জানান, ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি সেমি অটোমেটিক হ্যান্ডগান উদ্ধার করে। সবগুলো অস্ত্র বৈধ ছিল এবং ইলিয়টের নামেই রেজিষ্টার করা ছিল। নয়া দিগন্ত
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!