Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ার একটি বারে নিরাপত্তারক্ষীর হাতে নির্যাতন :৬৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: July 4, 2013 | 11:20 AM

ডেস্ক: ক্যালিফোর্নিয়ার একটি বারে নিরাপত্তারক্ষীর হাতে নির্যাতনের কারণে মস্তিষ্কে মারাত্মক আঘাত এবং হামলার শিকার হওয়ায় ৬৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হামলার শিকার ৪৩ বছর বয়সী অ্যান্টোনিও  লোপেজ পেশায় ছিলেন একজন হাউজ পেইন্টার। বারে এক আত্মীয়ের ঝামেলাতে হস্তক্ষেপ করার কারণে এক বারটেন্ডার এবং নিরাপত্তা রক্ষী মিলে তার ওপর চড়াও হয়েছিল। ওই হামলার ফলে অ্যান্টোনিওর মাথার খুলি মারাত্মকভাবে ক্ষতিগস্ত হয়েছিল। ফলে তার মাথার খুলির এক চতুর্থাংশ কেটে ফেলতে হয়েছিল। আইনজীবীরা বলেছেন ওই হামলায় মস্তিষ্কে মারাত্মক ক্ষতির কারণে অ্যান্টোনিও এখন  কথা বলতে এবং কোন সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। তারা বলেছেন অ্যান্টোনিওকে প্রশিক্ষণহীন এবং লাইসেন্সবিহীন নিরাপত্তারক্ষী মোটা লাঠি দিয়ে পেটানোর পর তার মাথায় আটবার লাঠি মারা হয়েছে এবং রাস্তার সঙ্গে মাথা চারবার আঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০১০ সালের ২০শে এপ্রিল ক্যালিফোর্নিয়ার একটি বারে। তখন অ্যান্টোনিওর সঙ্গে তার ভাই এবং দুই ভাইপোও ছিল। অ্যান্টোনিওর আইনজীবী বলেছেন, যার নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করারই কথা নয়, তেমন একজন ব্যক্তির মাধ্যমে এ ধরনের ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ওই নিরাপত্তারক্ষী এবং বারটেন্ডার কোন হদিস ছাড়াই লাপাত্তা হয়ে গেছেন।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV