ক্যালিফোর্নিয়ার এক শিক্ষিকার ভিডিও পর্নো ওয়েবসাইটে, পরে গ্রেপ্তার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডন গিয়ান্নিনি (৪৯)। দুই সন্তানের মা। একজন স্কুল শিক্ষিকা। তার স্বামী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল থমাস। গিয়ান্নিনি ক্যালিফোর্নিয়ায় সেইন্ট এলিজাবেথ সেটন ক্যাথলিক স্কুলের চতুর্থ গ্রেডের একজন শিক্ষিকা। এর আগে তিনি রেডউড সিটি স্কুল ডিস্ট্রিক্টের একজন স্পেশাল শিক্ষা বিষয়ক সহকারী ও বদলি শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করতেন। কিন্তু ডন গিয়ান্নিনিকে সেখানকার পুলিশ গ্রেপ্তার করেছে। কারণ, তাকে একটি পর্নো ওয়েবসাইটে দেখা গেছে। একজন শিক্ষার্থী তাকে ওই ওয়েবসাইটে দেখার পর ঘটনা অন্যদিকে মোড় নেয়। একটি পর্নো ভিডিও ক্লিপে তাকে দেখা যায়। যে শিক্ষার্থী ওই ভিডিওক্লিপটি শনাক্ত করে সে দেখতে পায়, ওই পর্নো ভিডিওতে শিক্ষিকা ডন গিয়ান্নিনির সঙ্গে রয়েছে তারই একজন সহপাঠী এবং কম বয়সী একটি বালিকা। এ বিষয়টি সে স্কুলের প্রিন্সিপালের নজরে আনে। এরপর তা যাচাই বাছাই করে দেখা যায় অভিযোগ সত্য। ফলে রেডউড সিটি স্কুল ডিস্ট্রিক্ট-এর তত্ত্বাবধায়ক জন বেকার অভিভাবকদের কাছে গিয়ান্নিনি সম্পর্কে একটি ই-মেইল পাঠায়। ওদিকে গিয়ান্নিনিকে গ্রেপ্তারের পর সান মাতেও কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্টিভ ওয়াগস্টাফে বলেছেন, তারা এখনো ১৪ বছর বয়সী একটি বালিকার সঙ্গে গিয়ান্নিনির সম্পর্ক কীভাবে গড়ে উঠলো তা জানার চেষ্টা করছেন। কীভাবে তিনি ওই বালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলেন তার তদন্ত চলছে। অভিযোগ আছে, ওই বালিকাটির সঙ্গে গিয়ান্নিনি যৌন সম্পর্ক স্থাপনের দৃশ্য রেকর্ড করেছেন। পরে তা ওই পর্নো ওয়েবসাইটে প্রকাশ করে দেয়া হয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!