ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃতের সংখ্যা ৬৩, নিখোঁজ ৬৩১, পুড়ে গেছে ৫৭০ বর্গ কিলোমিটার এলাকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ এবং নিখোঁজ রয়েছে ৬৩১ জন, পুড়ে গেছে প্রায় ৫৭০ বর্গ কিলোমিটার এলাকা। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন আল-জাজিরা।
ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপক সংস্থা জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ার প্রায় ৫৭০ বর্গ কিলোমিটার এলাকা দাবানলের আগুনে পুড়ে গেছে। তবে অগ্নিনির্বাপক কর্মীরা জনবহুল এলাকায় আরো বেশি আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হয়েছে। প্যারাডাইস শহরে ধ্বংসাবশেষ সন্ধানে ৪৫০ জনের বেশি কর্মীকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও তারা জঙ্গলে ঘেরা শহর মাগালিয়াতেও সন্ধান চালাচ্ছে। যারা বাড়িতে অবস্থান করছে, তাদের খাবার ও পানি প্রয়োজন কিনা তা পুরো শহরে তদারকি করছে পুলিশ।
বাট কাউন্টি শেরিফ কোরি হেনিয়া জানান, বুধবার নিখোঁজের সংখ্যা ছিল ৩০০। তবে বৃহস্পতিবার এ সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে গেছে।
ক্যালিফোর্নিয়ার ক্ষয়ক্ষতি সম্পর্কে ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক ব্রোক লং বলেন, ক্যালিফোর্নিয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্নিমাণে কয়েক বছর সময় লেগে যাবে।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি