Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করলেন গভর্নর জেরি

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: November 16, 2018 | 9:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করলেন রাজ্যটির গভর্নর জেরি ব্রাউন। এছাড়া তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু নীতিরও তীব্র সমালোচনা করেছেন। তিনি মনে করেন, যেসকল বিশ^নেতারা মনে করেন, জলবায়ু পরিবর্তন ক্ষতিকারক নয় তারা নিজেরা বোকা এবং বোকার স্বর্গে বসবাস করছেন। সিএনএন-এর বিখ্যাত সঞ্চালক ক্রিশ্চিয়ান আমানপোরকে দেওয়া এক স্বাক্ষাৎকারে এসব কথা বলেন জেরি।

জেরি মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণেই ক্যালিফোর্নিয়ার দাবানল এতোটা ভয়াবহ আকার ধারণ করেছে। শীতের প্রাক্কালে বাতাসে এমনিতেই আর্দ্রতা কম থাকে। আর জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিকবছরগুলোতে তা আরেও কমে গেছে। শুস্ক বাতাসের কারণে আগুন আরো দ্রুত ছড়াচ্ছে। আর ক্যালিফোর্নিয়ার মাটিতেও প্রয়োজনীয় আর্দ্রতা নেই। বনের গাছপালাও শুকিয়ে গেছে। এ কারণে খুব দ্রুত আগুন ধরছে।

কিছুদিন আগে ট্রাম্প টুইট করেছিলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এই আগুনের কোন সম্পর্ক নয়। এর পেছনে দায়ী স্থানীয় সরকারের বন অব্যাবস্থাপনা। স্থানীয় প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে। তাই কেন্দ্রীয় সরকার এখন থেকে এ খাতে অর্থ বরাদ্দ আরো কমিয়ে দেবে। এ বিষয়েঢ এক প্রশ্নের জবাবে জেরি ব্রাউন বলেন, ক্যালিফোর্নিয়ার বনভূমির অধিকাংশের মালিকই কেন্দ্র সরকার। বন শুকিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে। আর ট্রাম্প প্রশাসন তো বলেই আসছে জলবায়ু পরিবর্তন ক্ষতিকর নয়! ট্রাম্প জলবায়ু তহবিলও সঙ্কুচিত করেছেন! তিনি অর্থ জমিয়ে রাখতে ভালোবাসাসেন। তিনি বরাদ্দ কমাতেই পারেন। এছাড়াও বৈশি^ক জনসংখ্যা বৃদ্ধিকেও পরিবেশ বিপর্যয়ের জন্য দাযী করেন জেরি। তিনি বলেন, ‘১০ হাজার বছর পূর্বে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা ছিলো ৩ লাখ। এখন এই সংখ্যা ৪ কোটি। মানুষ বাড়ছে, বাড়ছে কার্বন নিস:রণ, কমছে বনভূমি। যেটুকু টিকে রয়েছে সেগুলিও শুকিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই নিজেদের জীবন বিপর্যস্ত করছি।’

জেরি মনে করেন, শুধু তার রাজ্যই নয়, পুরো বিশ^ই রয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে। উদাহরণ হিসেবে তিনি এ বছরের পতুর্গালের দাবানলের কথা বলেন। তিনি মনে করেন এর পরেও যে বিশ^নেতারা এই সমস্যা এড়িয়ে যাচ্ছেন তারা হয় নিজেরা বোকা, না হয় অন্যকে বোকা ভাবেন। তিনি বলেন, ‘আজ আমার ক্যালিফোর্নিয়া জ¦লছে, কাল সারা আমেরিকা জ¦লবে। এরপর জ¦লবে ইউরোপ। আমরা কোটি কোটি জলবায়ু শরণার্থীকে আফ্রিকা থেকে ধেঁয়ে আসতে দেখবো। আর তা ৫০ বা ১০০ বছর পরে নয়। ১০-১৫ বা ২০ বছরের মধ্যেই। আমরা নিজেরাই বয়ে আনছি নিজেদের দূর্ভার্গ্যরে কারণ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ