ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শিশুসহ ১০ জন আহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনোতে রোববার রাতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শিশুসহ ১০ জন আহত হয়। এতে ৩ জনের অবস্থা ভয়াবহ বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন রিচার্ড ল্যহেড বলেন, ‘রোববার রাত ১০ টা ৪৫ মিনিটে গুলি চালানো হয়েছে বলে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে গিয়ে আহত ১০ জনকে উদ্ধার করি যার ভেতর ৩ জনের অবস্থা গুরুতর।’ ল্যহেড আরও বলেন, সোমবার সকালেও গোয়েন্দা কর্মকর্তারা এই দুর্ঘটনার কোনো উদ্দেশ্য কিংবা সন্দেহভাজন কাউকে খুঁজে পায়নি, তবে তদন্ত চলছে। দুর্ঘটনাস্থল থেকে কোনো প্রকার অস্ত্রও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি । হামলা হওয়া ১০০ ইউনিটের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির বাইরে মানুষজন ভিডিও গেইম খেলছিলো। উল্লেখ্য, এর আগে ২৬ আগস্ট ফ্লোরিডার জ্যাকসন ভিলে ভিডিও গেইম টুর্নামেন্টে বন্দুকধারীরা ৯ জনকে গুলি করে। এতে দুই প্রতিযোগী নিহত হন। হিন্দুস্তান টাইমস
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes