Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় জ্বলছে সেলিব্রেটিদের বাড়িঘর

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: November 10, 2018 | 9:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ি জ্বলছে সেক্স বোম্ব বলে পরিচিত কিম কারদাশিয়ান, লেডি গাগা সহ অনেক সেলিব্রেটির। শুক্রবার দাবানল তাদের আবাসন মালিবুকে গ্রাস করার আগেই হাজার হাজার মানুষ সেখান থেকে প্রাণ নিয়ে দৌড়ে পালায়। স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে মালিবুর ক্যালাবাসাসের বাড়িতে থাকতেন কিম কারদাশিয়ান। দাবানল সব গ্রাস করছে এমন খবরে বৃহস্পতিবার তিনি সেখান থেকে সব নিয়ে সরে পড়েন। শুক্রবার টুইট করেন, শুনেছি আগুন আমাদের সম্পদ ছুঁয়েছে। তবে এখন তা কমে এসেছে এবং থেমে গেছে। মালিবুতে ১২ হাজার মানুষের বসবাস। এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ও সান্তা মনিকা পাহাড়ের মধ্যবর্তী ২৭ মাইল দীর্ঘ একটি সরু এলাকা। ওই এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। শুক্রবার সিটি অব মালিবু টুইটে সতর্কবাণী দেয় যে, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

উল্লেখ্য, এই মালিবু ও ক্যালাবাসাস হলো শত শত সেলিব্রেটি ও বিনোদন জগতের নির্বাহীদের বসবাস। সেখানে এখন বসতি রয়েছে এবং ছিল অভিনেত্রী বারবারা স্ট্রেইস্যান্ড, টম হ্যাঙ্কস, জুড অ্যাপোটো ও ব্রিটনি স্পিয়ার্সের। মালিবুতে বাড়ি রয়েছে যুক্তরাষ্ট্রের সুপরিচিত হিজড়া অধিকারকর্মী কেইতলিন জেনারের। তার বাড়িটি শুক্রবার আগুন একেবারে ছাই বানিয়ে দিয়েছে। তবে জেনার নিরাপদে আছেন। ১৯৭২ সাল থেকে মালিবুতে বসবাস করতেন যুক্তরাষ্ট্রের সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী চ্যার। তিনি টুইট করেছেন। বলেছেন, আগুন তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। যদিও সেই বাড়িতে তেমন কোনো সম্পদ নেই। চলচ্চিত্র পরিচালক গুলেরমো ডেল তোরো টুইটে বলেছেন, তিনি তার বিশাল ‘ব্লিক হাউজ’ ফেলে এসেছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV