Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৩১, পুড়ে গেছে ৬ হাজার ৭ শ’ বাড়ি এবং ব্যবসাকেন্দ্র

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: November 12, 2018 | 2:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। গতকাল আরো ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুনে পুড়ে নিহতের সংখ্যা অতীতে দাবানলের কারণে মারা যাওয়ার সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
বাট কাউন্টি শেরিফ কোরি হোনিয়া রোববার সন্ধ্যায় জানান, উদ্ধারকৃত ছয়টি মরদেহের মধ্যে পাঁচটি তাদের বাড়ির সামনে এবং অপর একটি গাড়ির মধ্যে পোড়া অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছে আরো ২০০ মানুষ। আশেপাশের কিছু এলাকায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেখানে বোঝার মতো অবস্থা নেই যে সেখানে মানুষ বসবাস করতো।   
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিনির্বাপক বিষয়ক দপ্তরের মুখপাত্র স্কট ম্যাক্লিন এর আগে জানিয়েছেন, প্যারাডাইস শহরের মৃতের সঠিক সংখ্যা সমপর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। উত্তর স্যাক্রামেন্টো নামের একটি পাহাড়ি অঞ্চলের প্রায় ৯০ মাইল এলাকার বাসিন্দারা দাবানলের আগুনে দগ্ধ হয়েছে। সেখানে  মৃতদের শরীর এতটাই পুড়ে গেছে যে, তাদেরকে চিহ্নিত করাও কঠিন। কর্তৃপক্ষ আগুনে পুড়ে মারা যাওয়া এসব ব্যক্তিকে চিহ্নিত করতে ডিএনএ টেস্টের একটি মোবাইল ল্যাবের ব্যবস্থা করবেন। শুক্রবার থেকে ছড়িয়ে পড়া দাবানলের আগুনে ৬ হাজার ৭ শ’ বাড়ি এবং ব্যবসাকেন্দ্র পুড়ে গেছে। এর থেকেও বেশি সংখ্যক বন্যপ্রাণী পুড়ে গেছে যা ক্যালিফোর্নিয়ায় এর আগে কখনো ঘটেনি। শনিবার দাবানলের আগুনের মাত্রা ২০ শতাংশ কমলেও এটি ১ লাখ ৫ হাজার একর জুড়ে ছড়িয়ে পড়ে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV