ক্রোমে আর ইউআরএল থাকছে না!
আমরা যাকে ওয়েব অ্যাড্রেস বলি সেই ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএলকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছে গুগল। গুগলের জনপ্রিয় ক্রোম ব্রাউজারের নতুন আপডেটে এই পরিবর্তন আসতে পারে।
ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএলটি একটি বাটন আকারে প্রদর্শিত হচ্ছে। অ্যাড্রেস বার বা অমনিবক্সটিতে অবশ্য ওয়েবসাইটের নাম বা কোনো সার্চ কোয়ারি লিখে তা সার্চ করার সুবিধা থাকবে।কোনো পাঠক যদি কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের একটি লেখা পড়েন তারা তখন পুরো লিংকের পরিবর্তে শুধু ওই সাইটের ওয়েব অ্যাড্রেস দেখবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউআরএল সম্পাদনা বা কপি করতে তারা ওয়েবসাইট লিংকটিতে ক্লিক করতে বা কিবোর্ড শটকার্ট হিসেবে কন্ট্রোল এল ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের ক্রোম ব্রাউজারের এই আপডেটকে বলা হবে অরিজিন চিপ যা ক্রোম ৩৬ সংস্করণে ব্যবহার করা হবে। জুলাই মাসে এই সংস্করণটি উন্মুক্ত করা হতে পারে। বর্তমানে ক্রোম ব্রাউজারের ৩৪ তম সংস্করণ চলছে। আগামী মাসে এর পরবর্তী সংস্করণটি আসবে।
নতুন পরিবর্তন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।প্রথম আলো
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের