Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ক্লিনটনের সঙ্গে সম্পর্ক বিষয়ে নতুন তথ্য দিলেন মনিকা

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: May 9, 2014 | 1:27 AM

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে যৌন কেলেঙ্কারি ঘটিয়ে আলোচিত হোয়াইট হাউজ কর্মী মনিকা লিউনস্কি সম্প্রতি তার আত্মকথা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ মাসে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে তার এ লেখা প্রকাশিত হবে। এ প্রসঙ্গে তিনি সে সম্পর্ককে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে সম্পর্ক বলে অভিহিত করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভ্যানিটি ফেয়ার।
মনিকা এ প্রসঙ্গে বলেন, ‘এটাই সময় পর্দাটি পুরিয়ে ফেলে নীল পোশাকটিকে কবর দিয়ে দেওয়ার।’
তিনি আরও বলেন, ‘আমার ও ক্লিনটনের মাঝে যা হয়েছে, সে বিষয়ে আমি গভীরভাবে দুঃখিত। আমাকে আবার বলতে দিন: যা হয়েছে তার জন্য আমি নিজে খুব দুঃখিত।’
মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে তার অবৈধ সম্পর্কের বিষয়ে এতদিন মুখে কলুপ এঁটে ছিলেন মনিকা। এতদিন পর তিনি মুখ খুলে বললেন, ওই ঘটনার পর চুপ করে থাকায় তার যথেষ্ট বদনামও হয়েছিল।
ভ্যানিটি ফেয়ার তাদের ওয়েবসাইটে লিখেছে, লিউনস্কি বলেছেন তিনি ওই কেলেঙ্কারি নিয়ে গভীর অনুশোচনায় ভুগেছেন। সেই অনুশোচনার কথা তিনি আবারো বলতে চান।
ক্লিনটনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, এটি ছিল দুই প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে সম্পর্ক। কিন্তু বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে গেলে তা স্ক্যান্ডালে রূপ নেয় এবং এতে তার জীবনের লক্ষ্যচুতি ঘটে।
তিনি বলেন, ‘নিঃসন্দেহে আমার বস আমার থেকে কিছু সুবিধা নিয়েছিল। কিন্তু আমি এ বিষয়ে সবসময় শান্ত ছিলাম। এটা ছিল উভয়ের সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক।’
তিনি আরও বলেন, তার দিকে ‘নিগ্রহ’ এসেছিল যখন বিষয়টি নিয়ে দোষারোপ করা হচ্ছিল। যার মূলে ছিল ক্লিনটনের শক্তিশালী প্রশাসন, বিচার ব্যবস্থা ও রাজনৈতিক উভয় পক্ষের টানাপোড়ন শুরু হয়। অন্যদিকে মিডিয়া বিষয়টি নিয়ে মনিকাকে পরিচিত করানোয় আরও সমস্যা হয় বলে জানান তিনি।
স্ক্যান্ডালের পরে মনিকা ১০ মিলিয়ন ডলার আয়ের সুযোগ হাতছাড়া করেন বলে জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এ সুযোগ কাজে লাগিয়ে ১০ মিলিয়ন ডলার আয় করার সুযোগ ছেড়ে দেই। কারণ এটি আমার কাছে সঠিক বলে মনে হয়নি।’
লন্ডন থেকে উচ্চশিক্ষা শেষে মনিকা কমিউনিকেশন ও ব্র্যান্ডিং বিষয়ে অসংখ্য চাকরির ইন্টারভিউ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়োগদাতারা আমার ইতিহাসের দিকে মনযোগ দেওয়ায় মনে হয়েছে আমি সেসব চাকরির জন্য উপযুক্ত মানুষ নই।’
মনিকা লিখেছেন তাকে এখনও প্রতিদিন মানুষ স্মরণ করে। বিভিন্ন স্থানে রেফারেন্স হিসেবে তার নাম উল্লেখ করা হয়। কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV