Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

খাওয়ার অভ্যাস পরিবর্তনে ৯টি বিশেষজ্ঞ পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: June 10, 2014 | 8:50 AM

আপনি যদি খাদ্যগ্রহণের প্রতিযোগিতায় যোগ না দিয়ে থাকেন, তবে দ্রুত খাবার গেলার কোনো প্রয়োজন নেই। এ ধরনের উদ্ভট কোনো প্রতিযোগিতার কথা বাদ দিলে, দ্রুতগতিতে যেনতেনভাবে খাবার খেলে তা আদতে আপনার স্বাস্থ্যের ক্ষতি করে।
২২টি ভিন্ন গবেষণার মাধ্যমে খাবার গ্রহণের অভ্যাস বিশ্লেষণ করেছে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন। এতে দেখা যায়, ধীরে ধীরে খেলে তা মানুষের ওজন কমাতে সাহায্য করে। দ্রুত খাওয়া ছাড়াও খাদ্যগ্রহণকালীন কিছু বদ অভ্যাস রয়েছে, যা বাদ দেওয়া প্রয়োজন। এ লেখায় থাকছে এসব বদ অভ্যাস বাদ দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের ৯টি পরামর্শ।
১. আসন গ্রহণ করুন
বহু মানুষেরই বিভিন্ন কাজ করার সময় কিংবা চলাচলের সময় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। এমনকি টেবিলে বসে খাওয়ার সময়ও অনেকেই নানা কাজ করেন। আর এ অভ্যাসগুলো খুবই অস্বাস্থ্যকর। কারণ এসব করতে গিয়ে আপনি খাওয়াদাওয়ার দিকে মনোযোগ হারিয়ে ফেলেন এবং অযথা তাড়াহুড়া করেন। তাই বিশেষজ্ঞরা বলছেন, খাওয়ার সময় অবশ্যই একটি চেয়ারে বসে ধীরে ধীরে খেতে হবে।
২. একটি কাজই করুন
টিভি দেখতে দেখতে অন্যমনস্কভাবে অনেকেই খাবারের কাজটি সেরে নেন। কিন্তু মানুষের মস্তিষ্ক একসঙ্গে একাধিক কাজের উপযুক্ত নয়। এ কারণে খাওয়ার সময় সংবাদপত্র পড়া কিংবা টিভিতে অনুষ্ঠান দেখা একেবারেই বন্ধ করে দেওয়া উচিত। আপনার মুখগহ্বরে কোন জিনিসটি ঢুকছে তার দিকে মনোযোগ দেওয়া খাবার গ্রহণের সময়কার গুরুত্বপূর্ণ অভ্যাস। এ কারণে খাবারের দিকে মনোযোগ দিন এবং তা উপভোগ করুন। এতে আপনার হজম ক্ষমতাও বাড়বে।
৩. উপকরণে গুরুত্ব দিন
খাওয়ার সময় মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়? তাহলে এ সমস্যা সমাধানে কিছু পুরনো পদ্ধতি প্রয়োগ করতে পারেন। মনোযোগের সঙ্গে খাওয়ার একটি পদ্ধতি হলো জাপানিদের মতো কাঠি ব্যবহার করা। চামচ ব্যবহার করার সময় একটু পর পর তা নামিয়ে রাখা যেতে পারে। খাওয়ার ক্ষেত্রে অপ্রচলিত উপায় বা উপকরণ ব্যবহার আপনার পুরনো অভ্যাস পরিবর্তনে সহায়তা করতে পারে।
৪. সামাজিক হোন
আপনার যদি নিয়মিত মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানোর অভ্যাস থাকে তাহলে তা আপনার খাওয়ার অভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। অন্যদের সঙ্গে খাওয়ার ফলে অন্যকে খাবার বেড়ে দেওয়া কিংবা নানা ব্যস্ততায় আপনার খাওয়ার গতি ধীর হয়ে যাবে। এ ছাড়া রয়েছে কথাবার্তা বলার বিষয়। এতে আপনার খাওয়ার গতি কমে যাবে, যা আদতে স্বাস্থ্যকর একটি বিষয়।
৫. বেশি করে চিবিয়ে খান
খাবার বেশি করে চিবিয়ে খাওয়া হলে তা শুধু হজমের জন্য উপকারই করে না, এতে আরো নানা উপকার পাওয়া যায়। এ ছাড়া বেশি করে চিবিয়ে খাওয়া হলে তাতে সময়ও বেশি লাগে। এ ক্ষেত্রে পুষ্টিবিদ জুলি আপটনের পরামর্শ হলো, কোনো খাবার গলাধকরণ করার আগে ১৫ থেকে ২০ সেকেন্ড চিবিয়ে নিতে হবে।
৬. অতিরিক্ত ক্ষুধা লাগতে দেবেন না
অতিরিক্ত ক্ষুধার্ত হলে খাওয়ার সময় তাড়াহুড়া লেগে যায়। এতে খাওয়ার গতি অনেক বেড়ে যায়। কিন্তু এ পরিস্থিতি এড়াতে হলে আপনার প্রথমে ভেবে নিতে হবে আপনি ক্ষুধার্ত নাকি অতিরিক্ত ক্ষুধার্ত? এ ক্ষেত্রে উপায় হলো, আপনার ক্ষুধা লাগতে শুরু করলেই খাওয়ার পরিকল্পনা করুন। আপনার দেহের দিকে নজর দিন। ক্ষুধা লাগলেই আপনার পাকস্থলী সেটি জানিয়ে দেবে। কিন্তু তা যদি যন্ত্রণা শুরু হয় তাহলে বুঝবেন আপনি অতিরিক্ত ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। শরীরের স্বার্থে এ অতিরিক্ত ক্ষুধা লাগার আগেই খাওয়ার কাজ সেরে ফেলতে হবে।
৭. খোসাযুক্ত খাবার খান
চীনাবাদামের মতো খোসাযুক্ত খাবার বেশি করে খান। এগুলো ছাড়াতে সময় লাগে এবং তা আপনার খাওয়ার গতিকে কমিয়ে দেয়। আর এর ফলে চোখের সহায়তাও পাওয়া যায়। কখন পর্যাপ্ত খাওয়া হয়েছে, তা সহজেই বোঝা যায়। ফলে খোসাযুক্ত খাবার খাওয়া হলে তা আপনার ক্যালরি গ্রহণও কমিয়ে দেয়। আর এতে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হয়।
৮. পানির উপকারিতা অনেক
পানি পান আপনার খাদ্যগ্রহণকে নানাভাবে প্রভাবিত করে। খাওয়ার সময় সামান্য পরিমাণে পানি পান করা যেতে পারে। এতে খাওয়ার গতি কমবে এবং খাওয়ার দিকে মনোযোগ থাকবে। এ ছাড়া খাওয়া শুরুর আগে এক গ্লাস পানি পান করা যেতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদ শেরিল ফোরবার্গ। তিনি বলেন, ‘যখন আমরা খাওয়ার সময় ক্ষুধায় মারা যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ব না, তখন আস্তে খেতে শুরু করব।’
৯. সময় নির্ধারণ করে নিন
‘সময়’ যদি হয় সমস্যা, তাহলে কেন সরাসরি এ সমস্যার মুখোমুখি হবেন না? এ ক্ষেত্রে একটি সময় নির্ধারণ করে আপনার খাওয়ার গতি কমিয়ে নিতে পারেন। সাধারণ একটি খাবার গ্রহণের সময় হওয়া উচিত ২০ মিনিট। আপনার ঘড়ির টাইমার ব্যবহার করে এ সময়টি নির্ধারণ করে নিতে পারেন।
হাফিংটন পোস্ট অবলম্বনে ওমর শরীফ পল্লব /কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV