বিএনপি চেয়ারপার্সন খালেদার মুক্তি দাবিতে নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তি দাবিতে ৪ নভেম্বর রোববার নিউইয়র্কে স্টেট বিএনপি বিক্ষোভ করলো। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি মাওলানা আতিকুর রহমান এবং পরিচালনায় ছিলেন সেক্রেটারি সাঈদুর রহমান।
স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীম উদ্দিন তার জ্বালাময়ী বক্তব্যে অভিযোগ করেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় শেখ হাসিনা এবং তার অনুসারিরা এতই ভীত যে, তাঁকে একের পর এক সাজানো মামলায় দীর্ঘ মেয়াদে দন্ড দেয়া হচ্ছে। কিন্তু বাংলার মানুষ অতীতের মত এবারও সুযোগ পেলেই ব্যালট বিপ্লবে নব্য স্বৈরাচার হটিয়ে জনগণের সরকার কায়েম করবে।’
নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি সেলিম রেজা, রুহুল আমিন নাসির, স্টেট বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কালাম, হাবিবুর রহমান, মো. জহীর এবং এনামুল কবীর অপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জিল্লুর রহমান, জসীম ভ’ইয়া, ফিরোজ আলম, সালেহ আহমেদ মানিক, সিরাজুল হক, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু।
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা আতিক বলেন, ‘সংলাপের নামে সরকার ধাপ্পাবাজি করছে। সংলাপের মধ্য দিয়ে বেগম জিয়াকে মুক্তি দিলেই কেবলমাত্র তা সফল হবে।’ এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!