খালেদার মুক্তি দাবিতে হোয়াইট হাউজের সামনে মানববন্ধন ২৬ ফেব্রুয়ারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির জন্যে বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগের দাবিতে হোয়াইট হাউজ এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র বিএনপি। ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এই কর্মসূচির জন্যে কর্তৃপক্ষের অনুমতি সংগ্রহ করা হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসন, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, নিউজার্সির প্যাটারসন এবং আটলান্টিক সিটি, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া, ম্যাসেচুসেট্্স’র বস্টন প্রভৃতি স্থান থেকে বাস ও প্রাইভেট কারযোগে নেতা-কর্মীরা ওয়াশিংটন ডিসিতে যাবেন।
এসব তথ্য জানানো হয় ১৮ ফেব্রুয়ারি রোববার বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের প্রস্তুতি সমাবেশ থেকে। উল্লেখ্য, ৫ বছর যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির অনুমোদন না আসায় ৪ খন্ডে বিভক্ত নেতা-কর্মীরা দলীয় চেয়ারপার্সনের মুক্তির প্রশ্নে এক কাতারে সামিল হলেন এবং সকল দ্বিধাদ্বন্দ্বের উর্দ্ধে থেকে সব ধরনের কর্মসূচি পালনের সংকল্প ব্যক্ত করলেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলের এ সমাবেশে সামগ্রিক পরিস্থিতির আলোকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, শরাফত হোসেন বাবু, আবুল কাশেম, সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, বিএনপি নেতা মিল্টন ভ’ইয়া, ফিরোজ আহমেদ, হেলালউদ্দিন, মুজিব মজুমদার, পারভেজ সাজ্জাদ, সোহরাব হোসেন, হাবিবুর রহমান সেলিম রেজা, মার্শাল মুরাদ, আহবাব চৌধুরী খোকন, সাইদুর রহমান, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, সেত্রেটারি কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, জাতীয়তাবাদি ফোরামের নেতা এ কে এম রফিকুল ইসলাম ডালিম, ড. পলাশ, রুহুল আমিন নাসির প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!