Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

খালেদা জিয়াকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপিতে কোন্দল,সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানে না সংবর্ধনা প্রস্তুতি কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: May 14, 2011 | 1:42 AM

শহীদুল ইসলাম: দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপিতে কোন্দল আরো তীব্র হয়েছে। সে কারণে কেন্দ্র থেকে চেয়ারপারসনের সফরসূচি সম্পর্কে খোদ সংবর্ধনা প্রস্তুতি কমিটিকেই জানানো হচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গণসংবর্ধনা প্রস্তুতি কমিটির সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, চেয়ারপারসনের সফর সফল  করতে তারা সকল প্রকার ‘লজিস্টিক সাপোর্ট’ দিচ্ছেন। তবে সফরসূচি সম্পর্কে তারা কিছুই জানেন না।সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটসহ মূল নেতারা অনুপস্থিত ছিলেন। তবে গণসংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মুজিবুর রহমান মজুমদার দাবি করেন, যুক্তরাষ্ট্র বিএনপির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাদের সঙ্গে রয়েছেন এবং তাদের কাছ থেকে সকল প্রকার সহযোগিতাও পাচ্ছেন। এর আগে গত ৪ মে আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বাধীন বিএনপির একটি গ্রুপ সাংবাদিক সম্মেলন করে খালেদা জিয়ার নির্দেশিত সংবর্ধনা প্রস্তুটি কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২১মে চেয়ারপারসন খালেদা জিয়া নিউইয়র্কে আসবেন। পরের দিন ২২মে ম্যানহাটনের হোটেল শেরাটনের মেট্রোপলিটন বলরুমে তাকে সংবর্ধনা দেয়া হবে। এই সংবর্ধনাকে ‘সার্বজনীন গণসংবর্ধনা’ দাবি করে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এতে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশীরা যোগ দেবেন। এক প্রশ্নের জবাবে সংবর্ধনা প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি শরাফত হোসেন বাবু বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপি চেয়ারপারসনের এটি রাজনৈতিক সফর। নিউইয়র্কে সংবর্ধনা ছাড়াও খালেদা জিয়া ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তার কী কর্মসূচি রয়েছে তা ঢাকা থেকে তাদের জানানো হয়নি। সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ বলেন, খালেদা জিয়া ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ সোলেমান ভুঁইয়া, জিল্লুর রহমান, জসিম উদ্দিন ভুঁইয়া, তোফায়েল চৌধুরী লিটন, ডা. গুলজার হোসেন প্রমুখ।

ঢাকা থেকে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং বাংলাদেশ ককাসসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাত্ করবেন। তবে হিলারী ক্লিনটনের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। যে কারণে ওয়াশিংটন ডিসিতে খালেদা জিয়ার কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্র বিএনপিকে কিছুই অবহিত করা হয়নি। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, নিউইয়র্কে সংবর্ধনা কমিটি গঠন নিয়ে সৃষ্ট কোন্দলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া নাখোশ। তিনি এই কোন্দল মিটিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ