খালেদা জিয়ার মুক্তি দাবি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি জানিয়েছে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির আওতায় কালো পতাকা প্রদর্শণ ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে এ দাবি জানায় সংগঠনটি।
গত ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে এবং ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় সভাপতি পারভেজ সাজ্জাদের নেতৃত্বে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র’র নেতা-কর্মীরা। এসময় যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র’র সাধরণ সম্পাদক খলকুর রহমান, আবু তাহের, আহসান উল্লাহ মামুন, শোহেব আহমদ, বদরুল হক আজাদ, খোরশেদ আলম, জহির উদ্দিন, মনির হোসেন, শরিফুল ইসলাম, হাসান, আরিফ, উজ্জ্বল প্রমুখ। বিক্ষোভ সমাবেশে তারা সরকারের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








