খালেদা-তারেক মাইনাস তত্ত্বে যুক্তরাষ্ট্র বিএনপির ভাবনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত নির্বাচনে নাজুক পরিস্থিতির শিকার বিএনপির নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠেছে। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনা ক্ষীণ। নির্বাসিত তারেক রহমানেরও দেশে ফেরা অনিশ্চিত। এ অবস্থায় স্ট্যান্ডিং কমিটিসহ অনেক শীর্ষ নেতাই প্রস্তাব উঠিয়েছেন নেতৃত্ব ঢেলে সাজাতে। নতুন নেতৃত্ব ব্যতিত বিএনপি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে না। এমন প্রস্তাব আর কথাবার্তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের ভাবনা এখানে উপস্থাপন করা হলো। দুর্দিনের কান্ডারী হিসেবে খ্যাত এসব নেতার সকলেই অভিন্ন ভাষায় ২৪ জানুয়ারি এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানিয়েছেন যে, জিয়া পরিবার হচ্ছে বিএনপির ঐক্যের প্রতিক। বাংলাদেশী জাতীয়তাবাদি চেতনাকে ঐক্যবদ্ধ রাখতেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বের বিকল্প নেই। যারা এর বিকল্প প্রস্তাব দিচ্ছেন তারা এর আগেও বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন অথবা বিশেষ মহলের পারপাস সার্ভ করার মতলবে বিএনপিকে জিয়া পরিবার মুক্ত করার প্রক্রিয়া অবলম্বন করেছিলেন। কিন্তু তৃণমূলের ন্যূনতম সমর্থন পাননি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া হচ্ছেন বিএনপির সুপ্রিম কমান্ডার। তার নিয়োগকৃত তারেক রহমান হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুতরাং তারেক রহমানের নেতৃত্বেই আমরা কাজ চালিয়ে যাবো। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ থাকতে পারে না। ডিজিটাল যুগে কে কোথায় আছি সেটি বিবেচ্য হতে পারে না। কারণ, তথ্য-প্রযুক্তির সুবাদে মুহূর্তেই নেতা-কর্মীরা সব নির্দেশনা জানতে সক্ষম হচ্ছেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, অতীতেও বিএনপি থেকে জিয়া পরিবারকে মায়নাস করার প্রক্রিয়া দেখেছি। এখনও একই অবস্থা বিরাজ করছে। কিন্তু আমরা প্রবাসীরা সব সময়ই বেগম খালেদা জিয়ার মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থাশীল। অন্য কারো কথা ভাবতেও পারি না।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মূলধারার রাজনীতিক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়া হচ্ছেন বিএনপি তথা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার মূর্ত প্রতিক। তিনি যেখানেই থাকুন না কেন, তার নেতৃত্বে এবং নির্দেশনায় তারেক রহমান হচ্ছেন আমাদের নেতা। লন্ডন থেকে তিনি যে নির্দেশ দেবেন সে অনুযায়ী আমরা বেগম জিয়াকে কারামুক্তির আন্দোলন চালিয়ে যাবো।’ বাদল উল্লেখ করেন, ‘এ সময়ের একনম্বর এজেন্ডা হচ্ছে বেগম জিয়াকে কারামুক্তির জন্যে দুর্বার আন্দোলন রচনার। এখন কাউন্সিলের প্রশ্নই উঠে না। যারা বিএনপি থেকে জিয়া পরিবারকে মায়নাস করার ফর্মুলা দিচ্ছেন তারা আসলে আওয়ামী বাকশালীদের দালাল।’
যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এম এ বাতিন বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন বিএনপির ঐক্যের প্রতিক। তারেক রহমান হচ্ছেন অসিম্বাদিত নেতা। তাদের বিকল্প নেতৃত্বের কথা যারা বলছেন, তারা মূলত: বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।’
জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গোলাম ফারুক শাহীন বলেন, বিএনপি এখন চরম সংকটে। এমন অবস্থায় যারা জিয়া পরিবারকে মায়নাসের কথা বলছেন, তাদের মূল মতলব নিয়ে ভেবে দেখার অবকাশ রয়েছে। যারা এমন প্রস্তাবের দু:সাহস দেখাচ্ছেন, তারা সুযোগ-সন্ধানী হিসেবে অতীতেও চিহ্নিত হয়েছে। মূল কথা হচ্ছে, জিয়া পরিবারের বিকল্প নেই বিএনপির নেতৃত্বে।
ফ্লোরিডা বিএনপির সভাপতি দিনাজ খান বলেন, ‘এখন হচ্ছে একমাত্র এজেন্ডা, ম্যাডামের মুক্তি দাবিতে আন্দোলন গড়ার। সেটি পাশ কাটিয়ে যারা বিএনপির নতৃন নেতৃত্বের বায়বীয় প্রস্তাব বাজারে চেড়েছেন তারা বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বলে মনে করছি। প্রবাসীদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
নিউইয়র্ক বিএনপির নেতা পারভেজ সাজ্জাদ বলেন, ‘জিয়া পরিবারকে বাদ দিলে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে। ক্ষমতাসীনদের কাছে থেকে মোটা অর্থ অথবা বিশেষ সুবিধার অঙ্গিকার পেয়েই নেতৃত্ব থেকে ম্যাডাম এবং তারেক রহমানকে সরিয়ে দেয়ার উদ্ভট কথা বলেছেন। এটি তৃণমূলের কেউই গ্রহণ করবে না। প্রবাসীরাও না।’
ভার্জিনিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ জে হোসেন বলেন, ‘বিএনপির ঐক্যের প্রতিক হলেন বেগম খালেদা জিয়া এবং তার মনোনীত তারেক রহমান। এ দু’জনকে বাদ দিলে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে। তাই যারা নতুন নেতৃত্বের কথা বলছেন, তারা প্রকারান্তরে বিএনপির মঙ্গল চান বলে আমার মনে হয় না।’
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








