Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

খাসোগি হত্যাকারীদের নাম জানাবে ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: November 18, 2018 | 11:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড প্রসঙ্গে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।
আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকা- সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। এমনকি এ প্রতিবেদনে খাসোগিকে কারা হত্যা করেছে সেটাও উল্লেখ করা হবে।
প্রসঙ্গত, গত ২রা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাসোগি তার আগের বিয়ের তালাকের কাগজপত্র আনতে গেলে সেখান থেকেই নিখোঁজ হন। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করে যে, সৌদি কনস্যুলেটেই জামাল খাসোগিকে হত্যা করা হয়।
এ ঘটনাতে প্রথমে সৌদি আরব তাদের স¤পৃক্ততার কথা অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের ফলে সপ্তাহখানেক পরেই ঘটনার সত্যতা স্বীকার করে।
স্বীকার করার পরে কয়েক বার সৌদি আরব তার দেওয়া বিবৃতি পরিবর্তন করে। প্রথমে তারা ভুলক্রমে খাসোগিকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেও, আন্তর্জাতিক মহল তা প্রত্যাখ্যান করায় ভিন্ন কথা বলা হয়।
খাসোগি হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৌদি সরকারের পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আর আটক করা হয় ১৮ জনকে।।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV