খেলায় পরাজিত দল সমর্থনে স্বাস্থ্যের ক্ষতি
দর্শক-সমর্থক I খেলার মাঠে পরাজয়ের সম্ভাবনা বেশি, এমন দলকে সমর্থন করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ, প্রিয় দল হেরে যাওয়ার পর সমর্থকেরা সাধারণত অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়ায় নিমগ্ন হয়ে পড়েন। ফরাসি ফুটবলের ৭২৬ জন দর্শক-সমর্থকের ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইনসিড বিজনেস স্কুলের অধ্যাপক পিয়ের শঁদো ওই গবেষণায় নেতৃত্ব দেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, পরাজয়ের কারণে বিমর্ষ সমর্থকেরা পিৎজা, কেক ও কুকিজের মতো বেশি ক্যালরিযুক্ত খাবার অস্বাভাবিক বেশি পরিমাণে খেয়ে ফেলেন। অপরদিকে বিজয়ী দলের সমর্থকেরা স্বাভাবিক ও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করেন। টেলিগ্রাফ।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








