খোলা আকাশের নিচে তথাকথিত বড় জামাতে ইমামের বড় ভুল এমন অপবাদ ছাড়াই নিউইয়র্ক ঈদগাহ’র আধ্যাত্মিক ভাবগম্ভীর শান্তিপূর্ণ ঈদ জামাত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহর নির্দিষ্ট স্থান ডাইভারসিটি প্লাজাকে মসৃণ ও মনোরম করার জন্য তাতে চলমান কন্সট্রাকশানের কারণে নিউইয়র্ক ঈদগাহর যথারীতি ৫টি জামাত সকাল ৭ঃ০০টা, ৮ঃ০০টা, ৯ঃ০০টা, ১০ঃ০০টা ও ১১ঃ০০টায় পিএস ৬৯ সংলগ্ন ছায়াঘেরা ৭৭ ষ্ট্রিটে অত্যন্ত শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর কিছু কিছু মুসল্লি বিভ্রান্তির স্বীকার হলেও নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাতে মুসল্লির সংখ্যা ছিল সন্তোষজনক। নিউইয়র্ক
ঈদগাহর মুসল্লি যারা লোকারণ্যে নয় বরং অনন্যে বিশ্বাসী, আনন্দ ও তৃপ্তির জন্য নিউইয়র্ক ঈদগাহর জামাতে যোগ দিতে শুধুমাত্র জ্যাকসন হাইটস এলাকা থেকেই আসেননি, বরং জ্যামাইকা, ম্যানহাটন ও ব্রুকলীন থেকে নামাজ আদায় করার পর তাদেরকে নোটিশে নেবার জন্য রীতিমত মিম্বর এরিয়ায় এসে নিজেই ঘোষণা করতে দেখা গেছে যে, নিউইয়র্ক ঈদগাহর জামাতে নামাজ পড়ে আমরা আধ্যাত্মিক তৃপ্তি লাভ করেছি। সেসব মুসল্লিরা ঈদগাহর ঐতিহ্যকে বুঝবার জন্য সাথে করে আমাদের নতুন প্রজন্মকেও ঈদগায় নিয়ে এসেছেন। প্রতিবারের মত এবারের জামাতে মহিলাদেরকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। অন্যান্য ধর্মাবলম্বীরাও নিউইয়র্ক ঈদগাহর জামাতে এসে মুসলমানদের সাথে
একাত্মতা প্রকাশ করে ঈদের শুভেচ্ছা বিনময় করেছেন। ডাইভারসিটি প্লাজাতে কাজ শেষ না হওয়া পর্যন্ত আসন্ন ঈদুল আদহা সহ নিউইয়র্ক ঈদগাহর প্রতিটি ঈদ জামাত পিএস ৬৯ সংলগ্ন ৭৭ ষ্ট্রিটেই অনুষ্ঠিত হবে। তাই যারা একটু বিড়ম্বনার স্বীকার হয়েছেন, আগামীতে তাদের আর কোন প্রতিকূলতার স্বীকার হতে হবেনা। উল্লেখ্য, ২০০৫ সনে স্থাপিত স্থানীয় মোহাম্মদী কম্যিউনিটি সেন্টারের কার্যক্রমেরই একটি উদ্যোগ হলো নিউইয়র্ক ঈদগাহ, যা ২০১১ সন থেকে বাহিরে খোলা আকাশের নিচে তথাকথিত বড় জামাতে ইমামের বড় ভুল এমন অপবাদ ছাড়াই
মুসল্লিদের অত্যন্ত আস্তাভাজনের সাথে সাথে এর সুষ্ঠু ও সুন্দর আয়োজন মুসল্লিদের মুগ্ধ করতে সমর্থ হয়েছে। জামাতগুলো ঠিক সময় মত শুরু হওয়ার মুসল্লিরা নিউইয়র্ক ঈদগাহর আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নিউইয়র্ক ঈদগাহর পরিচালক ইমাম কাজী কায়্যূম প্রবাসে মুসলমানদের তাহজীব ও তামাদ্দুনকে বজায় রাখতে ইসলামের এই মহান ঐতিহ্য ঈদগাহ স্থাপনে কালের সাক্ষ্য হয়ে যারাই নিউইয়র্ক ঈদগাহর
সাথে সকল প্রকার সংকীর্ণতা ও প্রতিকূলতাকে এড়িয়ে এর সাথে সহযোগিতা একাত্মতা ঘোষণা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিটি জামাত শেষে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি, প্রগতি ও মুক্তির নিমিত্তে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








