খ্রীষ্টিনার জন্মদিনে ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ-এর উদ্যোগে গিফ্ট শেয়ারিং প্রোগ্রাম বাংলাদেশে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: গত ২৮ জুলাই ছিল ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ক্যালভিন মন্ডল-এর ছোট মেয়ে খ্রীষ্টিনা মন্ডলের জন্মদিন। প্রতি বছরের মত ক্যাথরিনা ও খ্রীষ্টিনা দুই মেয়ের জন্মদিনের বাজেটের টাকা মি: ক্যালভিন তার প্রতিষ্ঠিত সংস্থার উহপর সহভাগিতা প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের গরীর ও অবহেলিত শিশুদের মাঝে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উপহার সামগ্রী বিতরণ করে থাকেন।
তারই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই ঢাকা এসডিএ চার্চ চিলড্রেন মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট-এর শিশুদের মাঝে উপহার সামগ্রহী বিতরণ করা হয়। এতে চার্চ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এ ধরণের উদ্যোগকে প্রশংশনীয় ও দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেন। যুব সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ এতে সক্রিয়ভাবে কাজ করে। তারা একইভাবে এ ধরণের কাজকে সহযোগিতার পাশাপাশি অনুকরণীয় বলে মনে করেন এবং আগামীতেও সহযোগিতার আশ্বাস দেন।

দিনটিকে ঘিরে গত ২৮ জুলাই একইভাবে ঢাকা শহরের কিছু পথশিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। মি: ক্যালভিন এ কাজে তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। তিনি বলেন, দরিদ্র, অবহিলিত বাচ্চাদের চোখেমুখে উপহার পাবার আনন্দ দেখে শুধু আমি নই, আমার স্ত্রী মার্গারেট মনা মন্ডল ও আমার মেয়েরা আনন্দিত হয়। আগামীতেও পরিবারের, বন্ধু, পরিজন সকলেল সহযোগিতায় এ ধরণের আরো বেশী কাজ করার প্রত্যাশা আমার আছে। আমি এ ধরণের কাজে সকলের সহযোগিতা চাই। আমরা সকলেই যদি এ ধরণের উদ্যোগ নেই, যেমন, বিবাহ বার্ষিকী, জন্মদিন, বিভিন্ন উৎসব কেন্দ্রিক পারিবারিক খরচাদি কম করে বা না করে যদি অনাথ, অবহেলিত শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধার জন্য কিছু করি, বা গ্রামে শিশুদের শিক্ষায় বিদ্যালয় প্রতিষ্ঠা করে তার প্রয়োজনীয় খরচাদি বহন করি, কিংবা কাউকে স্পন্সর করে পড়ালেখার ব্যাবস্থা করি, তাতে অনেকেই উপকৃত হতে পারে এবং আমরাও যথেষ্টা আনন্দ পেতে পারি। কিছু পাবার আন্দদের চেয়ে দেবার আনন্দ যে কত বড়, আমরা যেন সকলেই উপলব্ধি করতে পারি।


পারিবারিকভাবে বিশেষ কোন আয়োজন না থাকলেও মি: ক্যালভিন ও তার পরিবার নিউইয়র্কে প্রতি সপ্তাহে উডহ্যাভেনস্থ ক্রাইস্ট বাংলা চার্চ নামে যে চার্চে যান সে চার্চের পক্ষ থেকে মি: মন্ডলের ছোট মেয়ে খ্রীষ্টিনার জন্মদিন পালনের ব্যবস্থা করে। চার্চের সদস্যরা সাপ্তাহিক উপাসনার পর ২৯ জুলাই সন্ধ্যায় কেক কেটে খ্রীষ্টিনার জন্মদিন পালন করেন, পাস্টর যোষেফ মন্ডল প্রার্থনা ও আর্শীবাদ দিয়ে কেক কাটা পর্ব শুরু করেন। পরে সকলে মিলে এক আনন্দঘন পরিবেশের মাধ্যমে নৈশভোজে অংশগ্রহণ করে। উল্লেখ্য পাস্টর ড. অরড্রিন পিঙ্কু বৈদ্য ও চার্চের সেক্রেটারি জেভিয়ার পলাশ সরকার বলেন, মি. ক্যালভিন সব সময় আমাদের চার্চের সব প্রয়োজনে বিভিন্নভাবে সহায়তা করে আসছেন, সেজন্য আমার তার ও তার পরিবারের কাছে কৃতজ্ঞ, আর এই ক্ষুদ্র আয়োজন তার প্রতি আমাদের ভালোবাসারই কিছুটা বহিঃপ্রকাশ বলেই মনে করি। পরিশেষে মিসেস মনা মন্ডলের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি