Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গণসংগীত শিল্পী মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী নিউইয়র্কে ২৮ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: March 27, 2014 | 9:19 AM

মহান মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ছিল ২৩ মার্চ। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা, কুমিল্লা এবং নিউ ইয়র্কে নানান কর্মসূচী গ্রহন করা হয়। এ উপলক্ষে ঢাকায় বিশেষ স্মরণ সভা আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গণসংগীত শিল্পী সমন্বয় পরিষদ এবং ক্রান্তি শিল্পী গোষ্ঠী।এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে এ উপলক্ষে আয়োজিত হয় মুক্তিযোদ্ধাদের বিশেষ সমাবেশ এনং কাঙালি ভোজ। ২৮ মার্চ শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুড কোর্টে সন্ধ্যে সাড়ে ৬টায় এ উপলক্ষে আয়োজিত হবে এক বিশেষ স্মরণ সভা অনুষ্ঠানের মুল আয়োজকদের ভেতর রয়েছেন কিংবদন্তী শিল্পী রথিন্দ্রনাথ রয়, শহীদ হাসান, শাহ মাহবুব এবং জাকারিয়া চৌধুরী ।

20032014_010_LATE_MOHAN

এখানে উল্লেখ্য যে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এই মহান মুক্তিযোদ্ধা এবং গণসংগীত শিল্পী ২০১২ সালের ২৩ মার্চ ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট সেবার ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত বিজয় দিবসের পুরো অনুষ্ঠানমালা প্রয়াত মোহনের স্মৃতির উদ্দেশে নিবেদন করে।

এখানে উল্লেখ করা যেতে পারে, প্রিয় মাতৃভূমির প্রতি তাঁর গভীর ভালোবাসার টানেই একদিন হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র বাংলাদেশের স্বাধীনতার পর সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে যান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর প্রথম পর্ব শেষ করার পর তিনি আর পড়াশুনো করেননি । জন্মগত ভাবেই মোহনের মধ্যে ছিল সংগীতের প্রতি প্রবল আকর্ষণ। চট্টগ্রাম সংগীত পরিষদের একজন শিক্ষার্থী হিসেবেই শুরু করেছিলেন আনুষ্ঠানিক চর্চা। কিন্তু পরবর্তীতে পরিবেশ এবং পরিস্থিতির কারনে তাঁকে এক পর্যায়ে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষার বিপরীতে প্রতিবাদী সংস্কৃতি চর্চায় মনযোগী করে তোলে। ১৯৭৪ সালে চট্টগ্রামে সম্মিলিত ২১শে উদযাপন কমিটি গঠিত হলে তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী পুনরায় সংগঠিত করার মাধ্যমে সেখানে বেশ কয় বছর অত্যন্ত মুখ্য ভুমিকা পালন করেন। নানান প্রতিবন্ধকতার ভেতর দিয়েও মোহন এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনায় অভ্যাস্ত হয়ে পড়েন।

১৯৮৩ সাল থেকে মাহবুবুল হায়দার মোহন ঢাকায় স্থায়িভাবে বসবাস শুরু করেন সময়ের ডাকে সাড়া দিয়ে এই সময় তিনি প্রায় নিস্ক্রিয় ক্রান্তি শিল্পী গোষ্ঠীকে সচল করার কাজে হাত দেন। ১৯৮৪ সালের ডিসেম্বর এ বিখ্যাত সাংস্কৃতিক বাক্তিত্ত কাজি বাহাউদ্দিন আহমেদকে আহবায়ক করে সেগুন বাগিচার একটি বাড়িতে ক্রান্তি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেন। ৬০ সালে ক্রান্তির অন্যতম মূল প্রতিষ্ঠাতা কামাল লোহানী , আমানুল হক এবং অন্যান্যদেরকেও এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করেন। । নব গঠিত ক্রান্তি ৮৫ সালে প্রভাত ফেরীর মাধ্যমে যাত্রা শুরু করে। । এরপর থেকে ক্রান্তির যে অগ্রযাত্রা তা অব্যাহত রয়েছে।

দেশ বরেণ্য কবি মাহবুবুল আলম চৌধুরী আমৃত্যু ক্রান্তির সভাপতি থেকে এই সংগঠনকে মহিমান্বিত করেন। তাঁর আগে সাইয়িদ মোয়া জ্জেম হোসেন ও কিছুকাল ক্রান্তির সভাপতি ছিলেন। জনাব মাহবুবুল আলম চৌধুরী র প্রয়ানের পর মাহবুবুল হায়দার মোহন ও আমৃত্যু ক্রান্তির সভাপতি ছিলেন।। মরহুম মোহনের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে । তাঁর পিতা মরহুম আমিন উল্লাহ মজুমদার ব্রিটিশ রেলওয়ের একজন কর্মকর্তা ছিলেন।। বাবার চাকুরীর কারনে তাঁর শৈশব কাটে দেশের বিভিন্ন অঞ্চলে ।

জীবদ্দশায় জনাব মোহন গান বাজনা সংগঠন করতেই বেশীর ভাগ সময় অতিবাহিত করেছেন।। তিনি নিজের একক অ্যালবাম প্রকাশ করার দিকে কোনদিন নজর দেননি। তাঁর প্রকাশিত অ্যালবাম এর ভেতর অন্যতম হোল জাগরণের গান “ আমার ভালোবাসার স্বদেশ “ , গণসংগীত “ লক্ষ প্রানের বিনিময়ে” ইত্যাদি। তাঁর কণ্ঠে রেকর্ডকৃত কিছু দেশের গান বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রায়ই প্রদর্শন করে থাকে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি থাইল্যান্ড এবং ভারতে চিকিৎসা গ্রহন করেন। তাঁর চিকিৎসার ব্যাপারে আসাদুজ্জামান নূর , নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, হাসান আরিফ সহ সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ক্রান্তির প্রতিটি কর্মী আপ্রান চেষ্টা করেছেন। মুক্তিযোদ্ধা মোহনের চিকিৎসা সাহায্যার্থে নিউ ইয়র্কে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি বিশেষ বেনেফিট কনসার্টের আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV