Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গণিতের নোবেলে ভূষিত ভারতীয় বংশোদ্ভূত গণিতজ্ঞ প্রিন্সটন ইউনিভার্সিটির কানাডীয়-মাকির্নি গণিত অধ্যাপক মাঞ্জুল

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: August 13, 2014 | 1:36 PM

ভারতীয় বংশোদ্ভূত এক গণিত বিশারদ বিরল সম্মানে ভূষিত হয়েছেন। গণিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪০ বছর বয়সী মাঞ্জুল ভারগাভাকে ‘ফিল্ডস পদক’ দেয়া হয়, যা ‘গণিতের নোবেল পুরস্কার’ বলেই সমধিক পরিচিত। এদিকে প্রথম নারী হিসেবে ইরানি বংশোদ্ভূত গণিতজ্ঞ মারিয়াম মির্জাখানি ফিল্ডস পদক পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে কর্মরত। এ বছর যে ৪ জনকে বিরল এ সম্মাননায় ভূষিত করা হয়, তার মধ্যে রয়েছেন প্রিন্সটন ইউনিভার্সিটির কানাডীয়-মাকির্নি গণিত অধ্যাপক মাঞ্জুল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মাঞ্জুল ভারতীয় বংশোদ্ভূত। তবে ১৯৭৪ সালে তার জন্ম কানাডায়। প্রথমদিকে যুক্তরাষ্ট্রে তার বেড়ে ওঠা এবং ভারতে কিছু সময় ছিলেন। ২০০৩ সাল থেকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন মাঞ্জুল। ফিল্ডস পদক পাওয়া অপর দু’জন হলেন, বৃটেনের ওয়ারউইয়িক ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন হেয়রার ও ব্রাজিলের গণিতজ্ঞ ডক্টর আর্টার অ্যাভিলা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথামেটিকসে আনুষ্ঠানিকভাবে এ পদক বিতরণ করা হবে। প্রতি ৪ বছর পরপর বিরল এ সম্মাননা প্রদান করা হয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV