গভর্ণর, স্টেট সিনেট, আটলান্টিক সিটি মেয়রের সমর্থনে অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের ফোন ব্যাংককিং
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউজার্সি : যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের ফোন ব্যাংককিং ও বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে গত ৩০ শে অক্টোবর সোমবার। আগামী ৭ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে নিউজার্সির গভর্ণও প্রার্থী ফিল মিরফির, স্টেট সিনেট প্রার্থী কলিন বেল, আটলান্টিক সিটি মেয়র প্রার্থী ফ্রাঙ্ক জিলিয়ামসহ অন্যান্য ডেমোক্রেট প্রার্থীদের সমর্থনে আটলান্টিক সিটির মিঃ স্টেক রেষ্টুরেন্টে ফোন ব্যাংককিং করে অ্যাসাল। ৭ নভেম্বর মঙ্গলবার কলাম এ তে ভোট দেয়ার আহ্বান জানান হয় এ অনুষ্ঠান থেকে। অ্যাসাল’র পক্ষ থেকে এসকল প্রার্থীদের এনড্রোস করা হয়। প্রার্থীরা ছাড়াও অ্যাসাল’র নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গেস্ট স্পিকার ছিলেন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন, ন্যাশনাল কমিটির সেক্রেটারী করিম চৌধুরী, করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন। অ্যাসাল এনজে বোর্ড অব ট্রাস্টি চেয়ার জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং অ্যাসাল এনজে প্রেসিডেন্ট ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রার্থীরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল এনজে সেক্রেটারি ছিটু প্যাটেল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তরিকুল মেহমুদ, ভাইস প্রেসিডেন্ট আবদুর রফিক, ট্রাস্টি ইমতিয়াজ হোসেন লিটু, ইমিগ্রেশন ডাইরেক্টর মোহাম্মদ আকবর হুসেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর মহর্ষি প্যাটেল, এনজে স্টেট ইনভেস্টিগেটর ইটিচ চৌহান প্রমুখ।
আটলান্টিক সিটি মেয়র ফ্রাঙ্ক গিলিয়াম তাঁর ভাষণে বলেন, “দক্ষিণ এশিয়ানরা বিশেষ করে বাংলাদেশিরা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে, তারা আমার প্রতি অত্যন্ত আন্তরিক। আমি মেয়র নির্বাচিত হলে অবশ্যই এর প্রতিদান দিতে চেষ্টা করব”।
অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন তার বক্তব্যে বলেন, “আমেরিকায় ৫ মিলিয়ন দক্ষিণ এশিয়ান রয়েছেন এবং আমেরিকার যে কোনো নির্বাচনে আমরা প্রকৃতপক্ষে একটি ভিন্নতা আনতে পারি। আটলান্টিক সিটির পরবর্তী মেয়র নির্বাচনে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ৭ নভেম্বরের নির্বাচনে আমাদের সকলকে কলাম এ তে ভোট দিয়ে সে ভূমিকা পালন করতে হবে।” অন্যান্য বক্তারা বলেন, সিনেটর প্রার্থী কলিন
বেল, মেয়র প্রার্থী ফ্রাঙ্ক গিলিয়ামসহ অন্যান্য ডেমোক্রেট প্রার্থীরা আমাদের সম্প্রদায়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তাই তাদের নির্বাচিত করতে সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে। তারা আটলান্টিক সিটি ও এর নিকটবর্তী শহর জুড়ে দক্ষিণ এশিয় ভোটারদের আহ্বান জানান ডেমোক্রেট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








