গভীর সংকটে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নির্বাচন দ্রুত সম্পন্ন করার আহ্বান সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের
ইউএসএনিউজঅনলাইন.কম: চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার নির্বাচন দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ দিন পর্যন্ত সংগঠনটির আয়-ব্যয়ের হিসাব নেই। গত চার বছর ধরে নির্বাচন নেই। বর্তমানে ভংগুর মেয়াদোত্তীর্ণ কার্যকরী কমিটি এবং সভাপতি আব্দুল হাই জিয়ার মৃত্যুর কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। দীর্ঘ চার বছর পর গত সেপ্টম্বরে নির্বাচন কমিশন গঠিত হলেও তারা সঠিক কোন কর্মকান্ড পরিচালনা করতে পারেননি। এই পরিস্থিতিতে সংকট উত্তরণের লক্ষ্যে সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠকালীন সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাবেক সকল সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বর্তমান নির্বাচন কমিশনের সাথে ভার্চুয়ালী মতবিনিময় সভা করেন। সভায় উপস্থিত সাবেক নেতৃবন্দসহ চট্রগ্রামবাসীর কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে কয়েকটি প্রস্তাব বাস্তবায়নে সিদ্ধান্ত হয়। এর মধ্যে উল্ল্যেখ যোগ্য হচ্ছে, প্রধান নির্বাচন কমিশন এবং সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক হতে যেকোন দু’জনকে সম্পৃক্ত করে একটি নতুন ব্যাংক একাউন্ট খোলা, সদস্য সংগ্রহের সময় সীমা বর্ধিত করা, অন্যান্য স্টেটে অবস্থানরত সংগঠনের সাবেক কর্মকর্তাদের সাথে সমন্বয় করে ঐ সকল স্টেট সমুহে কিভাবে সদস্য সংগ্রহ করা যায় তার একটা পদক্ষেপ গ্রহন করা এবং সকল প্রবাসী চট্রগ্রামবাসীর স্বার্থ কোন ব্যক্তি বা গোষ্টির চাপে নতী স্বীকার না করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা ইত্যাদি।
বিবৃতিতে তারা বলেন, অত্যন্ত দু:খের বিষয় উক্ত বৈঠকের প্রায় দু’সপ্তাহ পার হয়ে গেলেও শুধুমাত্র সদস্য সংগ্রহের তারিখ পরিবর্তন করা ছাড়া অন্য কোন সীদ্ধান্ত বাস্তবায়নে কোন পদক্ষেপ নির্বাচন কমিশন নিতে পারেনি। ওই সভায় প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদের ভাষ্য অনুযায়ী প্রায় ৪০০ সংগৃহীত নতুন সদস্যের অর্থ কোথায় রাখা হয়েছে তারও কোন তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেনি।
বিবৃতিদাতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতিতে আমাদের হাতে গড়া প্রাণপ্রিয় সংগঠনটটি তার ঐতিহ্য হারাতে বসেছে। সংগঠনের তিন তলা বিশিষ্ট (ছয় পরিবারের) ঋণমুক্ত একটি নিজস্ব ভবন থাকার পরও ইউটিলিটি বিল পরিশোধ না করার জন্য বিল্ডিংটি লীন নোটিশ পায়। প্রতিমাসে প্রায় ৮০০০ হাজার ডলার ভাড়া বাবদ আয় হয়। প্রতি বছর আনুমানিক ১ লাখ ডলার সংগঠনের ব্যাংকে গচ্ছিত থাকার কথা থাকলেও গত ছয় বছরে এই ডলারের পরিমান কখনো এক লাখ ডলার অতিক্রম করেনি, যা খুবই দু:খজনক।
বিবৃতিদাতারা আরো বলেন, এই সংগঠন যদি এভাবে চলতে থাকে তাহলে সংগঠনের নিজস্ব ভবনটি যেকোন সময় হাতছাড়া হয়ে যেতে পারে। চলমান এই অবস্থায় নির্বাচন কমিশন যেন সংগঠনটির স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে সকল প্রবাসী চট্রগ্রামবাসীর আস্থা অর্জনের জন্য কোন ব্যক্তি বা গোষ্টির চাপের কাছে নতী স্বীকার না করে, সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ আরো দুজন নিরপেক্ষ সাবেক সভাপতি সাধারণ সম্পাদককে সম্পৃক্ত করে একটি ব্যাংক একাউন্ট খুলে সদস্যদের কাছ থেকে সদস্য বাবদ প্রাপ্ত ফি এবং নির্বাচনে প্রার্থীদের থেকে পাওয়া সকল অর্থ উক্ত ব্যাংক একাউন্টে রেখে (যা পরবর্তিতে নির্বাচিত কমিটির নিকট হস্তান্তর করা হবে) এবং অন্যান্য স্টেট হতে কিভাবে সদস্য সংগ্রহ করবেন তার একটা প্রদেক্ষেপ গ্রহণ করে দ্রুত একটি নির্বাচন সম্পন্ন করবেন।
বিবৃতিদাতারা হলেন: আবদুর রহিম (প্রতিষ্ঠাতা সভাপতি), আল জোবায়ের মানিক (প্রতিস্টাতা সাধারণ সম্পাদক), সরওয়ার জামান চৌধুরী (সাবেক সভাপতি), মোহাম্মদ ইলিয়াছ মিয়া (সাবেক সভাপতি), একেএম ওয়াহেদী (সাবেক সভাপতি), মোহাম্মদ হানিফ (সাবেক সভাপতি), কাজী সাখাওয়াত হোসেন আজম (সাবেক সভাপতি), আবছার উদ্দীন (সাবেক সাধারণ সম্পাদক), মনির আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক), কামাল হায়দার (সাবেক সাধারণ সম্পাদক), আবু তাহের (সাবেক সাধারণ সম্পাদক) এবং মোহাম্মদ সেলিম (সাধারণ সম্পাদক)।
উল্লেখ্য, সাবেক কর্মকর্তাদের মধ্যে শুধু মাত্র মেহবুব রহমান বাদল (সাবেক সাধারন সম্পাদক) ছাড়া বাকী সকল সাবেক সভাপতি সাধারণ সম্পাদক উপরোক্ত সিদ্ধান্ত সমুহের প্রতি একমত পোষন করে সমর্থন জানিয়েছেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








