Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

গরুর দুধে আর এলার্জি নয়

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: October 2, 2012 | 8:45 PM

গরুর দুধ থেকে এলার্জির ঝুঁকি কমানোর নতুন আশার কথা শোনালেন বিজ্ঞানীরা। গরুর শরীরে জিনগত পরিবর্তনের মাধ্যমে কমানো যাবে এর দুধের এলার্জি। গবেষকেরা বলছেন, গরুর দুধ পান করে এক বছরের কম বয়সী প্রায় ৩ শতাংশ শিশু এলার্জিতে আক্রান্ত হয়। এলার্জি কমানোর কৌশলটি বের করেছেন নিউজিল্যান্ডের এগরিচার্স ও ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সম্প্রতি তাঁদের গবেষণা নিবন্ধটি মার্কিন জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। এই আবিষ্কারকে একটি মাইলফলক দাবি করা হলেও কেউ কেউ কৌশলটির নীতিগত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গরুর দুধে বিটা-ল্যাক্টোগ্লোবিয়াম নামে একটি প্রোটিন থাকে, যা এলার্জির জন্য দায়ী। কিন্তু জিনগত পরিবর্তন করা গরুর দুধে বিটা-ল্যাক্টোগ্লোবিয়াম প্রোটিন থাকে না।  মায়ের বুকের দুধ ও গরুর দুধের বিশেষ পার্থক্যের কারণও এই বিটা-ল্যাক্টোগ্লোবিয়াম। এই উপাদানটি শুধু গরুর দুধেই পাওয়া যায়। গবেষকেরা এই বিটা-ল্যাক্টোগ্লোবিয়াম প্রোটিনের বৃদ্ধি বাধাগ্রস্ত করার কৌশল প্রয়োগ করে এ সাফল্য পেয়েছেন। ইউনিভার্সিটি অব নটিংহামের অধ্যাপক কিথ ক্যাম্পবেল বলেন, গরুর শরীরে এই পরিবর্তন কত দিন স্থায়ী হয় সেটিই দেখার বিষয়। এই পরিবর্তন তা নতুন জন্ম নেওয়া গরুর মধ্যে স্থানান্তরিত হয় কি না তাও দেখতে হবে। বিবিসি।প্রথম আলো

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV