Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গাঙচিল আসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডীন : একুশ আজ শুধু বাঙ্গালীর নয়, সারা বিশ্ববাসীর

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: February 12, 2018 | 2:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘‘বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবীতে এদেশের তরুনেরা জীবন দিয়েছিলেন, সেই আত্মত্যাগ আমাদের ভেতর যে সাহসের জাগরন সৃষ্টি করে তারই ফলশ্রুতিতে আমরা ছিনিয়ে আনি স্বাধীনতা। সেই চেতনাবোধই আমাদেরকে এনে দিয়েছে বিশ্ববাঙ্গালীর মর্যাদা। একুশ আজ শুধু বাঙ্গালীর নয় একুশ এখন সারা বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের মতো একই চেতনায় প্রবাসেও বাঙ্গালীরা হৃদয়ের ভালোবাসায় এই দিবসকে উদযাপন করছেন, যা সত্যিই আমাকে অভিভূত করেছে।” প্রবাসের অন্যতম সাহিত্য ও সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন গাঙচিল এর ৮৪তম নিয়মিত আসরে প্রধান অতিথীর ভাষনে কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনূষদের সাবেক ডীন এবং বর্তমান শিক্ষক, বাংলাদেশের স্বনামধন্য কবি ও লেখক অধ্যাপক হোসাইন কবির। প্রতিমাসের ১ম রোববার হিসেবে এবারের মাসিক আসরটি অনুষ্ঠিত হয় গত ৪ ফেব্রুয়ারী তারিখে। সংগঠনের সভাপতি কবি নিখিল কুমার রায় এর সভাপতিত্বে পরিচালিত এ অনুষ্ঠানটি বাংলাভাষার আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন বিষয়ে আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীতের মূর্ছনায় প্রানবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথিকে পুষ্পস্তবক অর্পন করেন কবি এম লিয়াকত আলী। কবি নিখিল রায় এর উদ্বোধনী কবিতা পাঠের পর আলোচনায় অংশগ্রহন করেন আবৃত্তিশিল্পী ফারজিন রাকিবা, নাট্যকর্মী শিবলী সাদিক, জীবন চৌধুরী, চিত্রশিল্পী প্রবীর গুন, এলিজা Ÿাহার, শেখ আনোয়ার পারভেজ, মো: আব্দুল মালেক, সাইফুল ইসলাম, আশরাফ হাসান, অশোক দাস, দেব সরকার, আলেয়া আলম, লুবনা শারমিন, মিনহাজুর রহমান, মো: মল্লিক দেওয়ান, আব্দুল মালেক, রেজাউল কবির, সানজিনা আফরিন, শহীদ উদ্দীন, আনোয়ার পারভেজ, রফিকুল ইসলাম, খলিলুর রহমান, গোলাম মোক্তাদির এবং খান শওকত। সঙ্গীত পরিবেশন করেন; জুয়েল বৈদ্য, জীবন শিমুল, কানিজ আয়শা এবং জোসেফিন গেইন মিষ্টি। মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টর রয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে ১২ নং সেক্টরের মর্যাদা প্রদান এর দাবী জানানো হয় এ আসর থেকে। স্বরচিত কবিতা পাঠ এবং সঙ্গীতানুষ্ঠানের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দর্শকরা মুগ্ধ চিত্তে পিন-পতন নীরবতায় আলোচনা উপভোগ করেন এবং করতালি দিয়ে অভিনন্দিত করেন। সবশেষে কবি নিখিল রায় সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে আগামী ৪ মার্চ তারিখে জ্যাকসন হাইটসে (৭১-২৪ রুজভেল্ট এভিন্যু, দোতলা) অনুষ্ঠিত হবে গাঙচিল এর ৮৫ তম নিয়মিত আসর। আগামী আসরের বিষয়: অগ্নিঝরা মার্চ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আন্দোলন বিষয়ে খান শওকত রচিত নাটক: স্বাধীনতার ঘোষক তুলে ধরা হবে উক্ত আসরে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কেউ গাঙচিল আসরে আমন্ত্রিত। উক্ত আসওে অংশ গ্রহণে আগ্রহীদেরকে ৯১৭-৮৩৪-৮৫৬৬ এবং ৬৩১-২৯০-১০৪৫ নং এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV