গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও বিশ্ব শান্তি কামনায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বিক্ষোভ : জাতিসংঘের হস্তক্ষেপ কামনা
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও বিশ্ব শান্তি কামনায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরোচিত ও নৃশংসতম হত্যাযজ্ঞের প্রতিবাদে স্থানীয় সময় গত ২৫ জুলাই বিকেলে (বাদ জুমা) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এদিন জুমার নামাজে মসজিদে মসজিদে বিশেষ দু‘আ করা হয় ফিলিস্তিনিদের জন্য।
ফিলিস্তিনিদের ওপর অমানবিক অত্যাচার ও আগ্রাসনের প্রতিবাদে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানদের বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এই সব বিক্ষোভ সমাবেশে মুসলমানরা ছাড়াও, বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও আমেরিকানরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ইসরাইলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ইসলাইলি আগ্রাসনের স্থায়ী সমাধান কামনা করেন। এব্যাপারে অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে ২৫ জুলাই শুক্রবার ২ টায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে পার্কচেস্টার সাবওয়ের পার্শ্বে গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও বিশ্ব শান্তি কামনায় বিরাট র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মূলধারার রাজনীতিক মো: এন মজুমদারের সভাপতিতে¦ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, ডেমোক্র্যাট নেতা আব্দুস শহীদ, পার্কচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল হক, আবদুল গাফফার খসরু, জামাল হোসেন, সাখাওয়াত আলী, জাকির খান, রিয়াজ কামরান, মঞ্জুর চৌধুরী জগলুসহ আরো অনেকে।
নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন, নিউজার্সী, আটলান্টা, ফ্লোরিডা, আটলান্টিক সিটি, লসএ্যাঞ্জেলেসসহ অন্যান্য সিটিতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ গুলোতে বিপুলসংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি সৈন্যরা গাজায় নারী এবং শিশুদের যেভাবে হত্যা করছে এটা কোন সভ্য সমাজে চলতে দেয়া যায় না। বিনা অপরাধে ইসরাইলিরা ইতিমধ্যেই সহ¯্রাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। বক্তারা বলেন, ইসরাইলিদের এই নগ্ন হামলা নতুন নয়। ইসরাইল ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর নির্বিচারে হামলা চালাচ্ছে। ইসরাইলি আগ্রাসনের স্থায়ী সমাধান হওয়া উচিত। এব্যাপারে জাতিসংঘসহ বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!