Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গুগলের ৪৮ কর্মী বরখাস্ত যৌন হেনস্তার দায়ে

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: October 26, 2018 | 6:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল যৌন হেনস্তার দায়ে ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ১৩ জন উর্ধ্বতন ব্যবস্থাপকসহ ৪৮ কর্মীকে বরখাস্ত করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিছাই নিউইয়র্ক  টাইমসকে এক চিঠিতে জানিয়েছেন, অশোভন আচরণের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, অ্যানড্রয়েড সফটওয়্যার নির্মাতা অ্যান্ডি রুবিনের বিরুদ্ধেঅশোভন আচরণের অভযোগ থাকা সত্ত্বেও গুগল তাকে ৯০০ কোটি ডলারের একটি এক্সিট প্যাকেজ দিয়েছে। আর এ প্রতিবেদনের প্রতিক্রিয়াস্বরূপ সংবাদ মাধ্যমটিকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে অনলাইন বিবিসি। 
তবে মি. রুবিনের মুখমাত্র এ অভিযোগ অস্বীকার করেছেন। স্যাম সিঙ্গার বলেন, রুবিন প্লেগ্রাউন্ড নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান শুরু করার জন্য ২০১৪ সালে গুগল ছেড়ে আসেন। 
প্রধান নির্বাহী সুন্দর পিছাই নিউইয়র্ক টাইমসকে দেয়া সেই চিঠিতে জানায়, ‘গুগল একটি নিরাপদ কর্মক্ষেত্র প্রাদানে ব্যর্থ’- নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি পড়া কষ্টকর ছিল। আমরা আপনাদের আবগত করতে চাই যে, যৌন হেনস্থা কিংবা অশোভন আচরণের বিষয়ে প্রতিটি অভিযোগই আমরা আমলে নিয়ে তদন্ত করি। আর গত দুই বছরে এ অভিযোগে বরখাস্ত হওয়া কাউকেই এক্সিট প্যাকেজ দেয়া হয়নি। 
এর আগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সালে হোটেল রুমে এক নারী কর্মীকে যৌন হেনস্তর অভিযোগ ওঠে মি রুবিনের বিরুদ্ধে। গুগলের পক্ষ থেকে করা এক তদন্তে উঠে আসে ওই নারীর অভিযোগের বিশ্বাসযোগ্যতা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং তৎকালীন প্রধান নির্বাহী ল্যারি পেজ তাকে পদত্যাগ করতে বলেন। রুবিন তখন জানান, তিনি কোনো অশোভন  আচরণ করেননি। তিনি স্বেচ্ছায় গুগল ছেড়ে যাচ্ছেন।   

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV