গুগলে হাজির বিশ্বকাপ
আর ক’দিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪’। কে জিতবে, কে হারবে—সেই ভাবনা-তর্ক সর্বত্রই৷ আর প্রিয় দলের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবলভক্তরা। পিছিয়ে নেই প্রযুক্তি-দুনিয়ার সেরা সব প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোও। শুধু ফুটবল বিশ্বকাপ সামনে রেখে সহজে সব খবর পাওয়ার সুবিধা চালু করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এমনিতেই সব খবর পেতে গুগলের দ্বারস্থ হবেন লাখো ব্যবহারকারী। তবে ব্যবহারকারীদের আরও সহজে বিশ্বকাপের খবর দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে গুগল।
সম্প্রতি গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে এ নিয়ে বিশেষ পোস্ট দিয়েছে গুগল। এতে বলা হয়েছে, #GoogleSearch বিশ্বকাপের সব ম্যাচের সময়সূচি, গ্রুপের সব তথ্যসহ প্রয়োজনীয় সবকিছুই সহজে দেখাবে। ইতিমধ্যে এ সেবা শুরু হয়ে গেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়। চাইলে গুগলে শুধু World Cup লিখে তথ্য খুঁজলেই চলে আসবে পরবর্তী ম্যাচের খবর, কখন ও কোথায় হবে ইত্যাদি। আবার World Cup Fixture 2014 লিখে সার্চ করলে পুরো খেলার তালিকায়ই চলে আসবে। এ ছাড়া প্রিয় দলের খেলার ফলাফল, দলের সর্বশেষ খবর, গুরুত্বপূর্ণ খেলা—সব খবরই পাওয়া যাবে গুগলে। এ ছাড়া নির্দিষ্ট দলের খেলাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে ওই দলের নাম বনাম বিপক্ষ দলের নাম (যেমন: Brazil v Croatia) লিখে সার্চ করলেও দল দুটির সব খবর, ম্যাচের বিস্তারিত, কোথায় ও কখন হবে, তা সহজে বিশেষ পদ্ধতিতে দুই দেশের পতাকাসহ চলে আসবে চোখের সামনেই। অন্যান্য সুবিধার পাশাপাশি গ্রাহকদের সহজ তথ্যসেবা দিতেই গুগলের এমন উদ্যোগ বলে জানা গেছে। একই পদ্ধতিতে স্মার্টফোনে গুগল সার্চ ব্যবহার করেও একই সুবিধাগুলো পাওয়া যাবে।প্রথম আলো—গুগল প্লাস
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan