Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

গুগল আনছে ১০০ ডলারের স্মার্টফোন

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: April 20, 2014 | 12:56 PM

১০০ ডলারের স্মার্টফোন তৈরির কাজ করছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। সম্প্রতি এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। 
ইতিমধ্যে বাজারে গুগল নেক্সাস সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। স্মার্টফোনের পাশাপাশি নেক্সাস ট্যাবলেটও বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে শুধু বেশি দামি স্মার্টফোনই নয়, পাশাপাশি কম দামে ব্যবহারকারীদের স্মার্টফোন সহজে হাতে পৌঁছাতে নতুন এ উদ্যোগ বলে জানা গেছে। 
১০০ ডলারের বিশেষ এ স্মার্টফোনটি তৈরিতে ইতিমধ্যে গুগল তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেকের সঙ্গে আলোচনা করছে বলেও জানা গেছে। নেক্সাস সিরিজের স্মার্টফোন তৈরিতেও যুক্ত ছিল মিডিয়াটেক। 
এবারেই প্রথম গুগল এমন কম দামের স্মার্টফোন তৈরির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কাজও করেছে গুগল। গুগলের তৈরি মোবাইলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ কিটক্যাট স্মার্টফোন কিংবা ট্যাবলেটে মাত্র ৫১২ মেগাবাইট র‌্যামেও চলবে। গত বছরের নভেম্বরেও গুগল মটোরোলার মটো জি-সিরিজের আওতায় কম দামের মোবাইল ফোন বাজারে এনেছিল। তবে সেটি কোয়ালকম চিপ দিয়ে তৈরি করা হয়েছিল। সে ফোনটির দাম ছিল ১৭৯ ডলার। মটোরোলার বর্তমান মালিক লেনোভো ইতিমধ্যে এ মোবাইল ফোনের মাধ্যমে আয় বাড়িয়েছে। 
তবে গুগল নেক্সাস সিরিজের যন্ত্রগুলো থেকে আয়ের ব্যাপারে এখনো গুগলের তেমন কোনো লক্ষ্য নেই বলে জানা গেছে। মিডিয়াটেকের চিপ দিয়ে মাইক্রোম্যাক্স, লাভা, স্পাইস, কার্বন এমনকি সনি ও এলজিও বিশেষ স্মার্টফোন তৈরি করেছে। দাম কমানোর জন্য এই চিপ ব্যবহার করে বিশেষ সুবিধা থাকায় এবার গুগলও এ পথে হাঁটছে। 
তবে ঠিক কবে নাগাদ ১০০ ডলারের স্মার্টফোন বাজারে আসবে কিংবা কী কী বৈশিষ্ট্য থাকবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। 
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ