Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

গুগল ক্রোমের কিছু কৌশল

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: June 30, 2014 | 6:28 PM

মঈন চৌধুরী : ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার হিসেবে জনপ্রিয়তা পেয়েছে গুগল ক্রোম। দ্রুত গতি আর নানা রকমের সুযোগ-সুবিধা থাকায় ব্যবহারকারীদের কাছে ক্রোমের রয়েছে বাড়তি খাতির। চাইলে বাড়তি কোনো এক্সটেনশন ইনস্টল না করে ক্রোম থেকে আরও কিছু সুবিধা আদায় করা যায়।

ওয়েবপেজের পিডিএফ
গুগল ক্রোমে আগে থেকেই নিজস্ব পিডিএফ রাইটার সুবিধা থাকায় যেকোনো ওয়েবপেজ রাখা যায় পিডিএফ ফাইল আকারে। 
এ জন্য Ctrl+P চেপে প্রিন্ট উইন্ডো থেকে প্রিন্টার হিসেবে Save as PDF নির্বাচন করতে হবে।

নির্বাচিত হিস্ট্রি মোছা
গুগল ক্রোমের হিস্ট্রিতে আগে দেখা সব কটি সাইটের ঠিকানা নির্বাচন করার কোনো বোতাম নেই। তবে তালিকার প্রথমটি বাঁয়ের চেকবক্সে টিক দিয়ে কি-বোর্ডের শিফট কি ধরে একেবারে নিচের চেকবক্সটি টিক দিলে সব কটি নির্বাচন করা যাবে। তারপর রিমুভ সিলেক্টেড আইটেম বোতামে ক্লিক করে মুছে দেওয়া যাবে অথবা একটা একটা করেও মোছা যাবে। ব্রাউজারে ওয়েব ঠিকানা লেখার ঘরে chrome://history লিখে এন্টার করে হিস্ট্রিতে ঢোকা যায়।

গতি বাড়ানো
টানা কয়েক ঘণ্টা গুগল ক্রোম ব্যবহার করলে এর গতি কিছুটা ধীর হতে পারে। এ ক্ষেত্রে সহজ সমাধান হলো ব্রাউজারটি বন্ধ করে পুনরায় চালু করা। বাজেভাবে তৈরি কিছু এক্সটেনশনও এর কারণ হতে পারে। এটা জানা যাবে ব্রাউজারের মেনুতে ক্লিক করে Tools>Tasks Manager-এ গিয়ে। ব্রাউজারের টাস্ক ম্যানেজার থেকে বেশি মেমোরি খরচ করছে এমন ওয়েবসাইট বা এক্সটেনশনটি বাছাই করে End Process-এ ক্লিক করুন।

মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার
যেকোনো অডিও, ভিডিও, ছবি, টেক্সট ফাইল এমনকি পিডিএফ ডকুমেন্টও ডেস্কটপ থেকে মাউসের সাহায্যে টেনে (ড্র্যাগ) ব্রাউজারে ছেড়ে দিয়ে দেখুন, সব ফাইল কাজ করছে। কোনো ধরনের বিশেষায়িত সফটওয়্যার ছাড়াই ভিডিও এবং ছবি দেখুন গুগল ক্রোমে।

অনেক বুকমার্কস একত্রে
ব্রাউজারের বুকমার্কস টুলবারে যদি অনেকগুলো সাইটের তালিকা যুক্ত করতে চান, তাহলে বর্তমানে থাকা যেকোনো বুকমার্কসে ডান ক্লিক করে এডিট নির্বাচন করুন। তারপর সবকিছু মুছে দিয়ে নামের ঘরটি খালি করে দিন। তখন ওয়েবসাইটের শুধু ফেভিকন আইকন টুলবারে দেখা যাবে। প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ